হামলা হলে পরমাণু বোমা তৈরির হুঁশিয়ারি দিল ইরান!

আপডেট : ১২ মে ২০২৬, ০৮:১১ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে থাকা কূটনৈতিক আলোচনার মাঝেই মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তেহরানের ওপর নতুন করে সামরিক হামলার পরিকল্পনা করছেন বলে সংবাদমাধ্যমে খবর আসছে, ঠিক তখনই পাল্টা চরম হুঁশিয়ারি দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। মঙ্গলবার দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরাইল যদি আবারও আক্রমণ চালায়, তবে তারা তাদের ইউরেনিয়াম মজুতকে ৯০ শতাংশ বিশুদ্ধতায় সমৃদ্ধ করতে পারে, যা সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির মান হিসেবে বিবেচিত।


ইরানি সংসদীয় কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, আরেকবার হামলা হলে ইরানের হাতে থাকা বিকল্পগুলোর মধ্যে একটি হলো ৯০ শতাংশ সমৃদ্ধকরণ। বিষয়টি আমরা পার্লামেন্টে গুরুত্বের সাথে পর্যালোচনা করব।

বিশেষজ্ঞদের মতে, কোনো দেশ যদি ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে, তবে ৯০ শতাংশে পৌঁছানো তাদের জন্য প্রযুক্তিগতভাবে খুবই সহজ হয়ে যায়। বর্তমানে ইরানের কাছে ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুত রয়েছে, যা পারমাণবিক বোমা তৈরির লক্ষ্যমাত্রা থেকে মাত্র এক ধাপ দূরে।

আট বছরে ১১ হাজার কেজি ইউরেনিয়ামের পাহাড়

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে পরমাণু চুক্তি থেকে সরে আসার পর গত আট বছরে ইরান প্রায় ১১,০০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ে তুলেছে। এর মধ্যে ৪৪০.৯ কেজি ইউরেনিয়াম ইতিমধ্যে ৬০ শতাংশ বিশুদ্ধতায় সমৃদ্ধ করা হয়েছে।

যদিও ইরান সবসময় দাবি করে আসছে যে তাদের এই কর্মসূচি কেবল শান্তিপূর্ণ গবেষণার কাজে ব্যবহারের জন্য, তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এই বিপুল মজুত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।


কোথায় আছে এই পরমাণু ভাণ্ডার
?

ইরানের এই বিশাল ইউরেনিয়াম মজুত এখন কোথায় রাখা হয়েছে, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তবে আইএইএ প্রধান রাফায়েল গ্রসি মনে করছেন, এই সামগ্রীর বড় একটি অংশ এখনো ইসফাহান পারমাণবিক কেন্দ্রে রয়েছে। উল্লেখ্য, গত বছরের জুন মাসে এবং চলতি বছরের মার্কিন-ইসরাইলি অভিযানের সময় এই কেন্দ্রটি হামলার শিকার হয়েছিল। গ্রসি জানিয়েছেন, সংস্থাটি এখনো সাইটটি পরিদর্শন করে আইএইএ-র সিলগুলো অক্ষত আছে কি না তা নিশ্চিত করতে পারেনি।

ট্রাম্পের ‘নিউক্লিয়ার ডাস্ট’ ও যুদ্ধের দামামা

প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের এই ইউরেনিয়াম মজুতকে ‘নিউক্লিয়ার ডাস্ট’ বা পরমাণু ধূলিকণা হিসেবে অভিহিত করেছেন এবং একেই ইরানের বিরুদ্ধে তাঁর গত ৭০ দিনের সামরিক অভিযানের প্রধান কারণ হিসেবে দেখিয়েছেন। তিনি বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেব না।” এমনকি তিনি কঠোর হুঙ্কার দিয়ে বলেছেন যে, ওয়াশিংটন এই মজুতের ওপর কড়া নজর রাখছে এবং কেউ যদি এই উপকরণের কাছে যাওয়ার চেষ্টা করে তবে তাদের ‘উড়িয়ে দেয়া’ হবে।

আরবিএস
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল 'হরমুজ প্রণালী' নিয়ে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি ও খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর