রাজধানীর খামারেই হাটের আমেজ, চলছে ওজন আর দামের প্রতিযোগীতা

আপডেট : ১৩ মে ২০২৬, ১২:১৫ পিএম

রাজধানীর খামারগুলোতে দেখা মিলছে বিশাল দেহী গবাদিপশুর। কোরবানি উপলক্ষ্যে খামারিরা এগুলো বাজারজাত করবেন বলে জানাচ্ছেন। খামারগুলো যেন হয়ে উঠেছে হেভিওয়েট প্রতিযোগিতার মঞ্চ। কোথাও হাজার কেজির ফ্রিজিয়ান, কোথাও সাত ফুট উচ্চতার বলদ। দাম চাওয়া হচ্ছে দশ লাখ কিংবা তারও বেশি। জাত, ওজনের কারণে এই পশুগুলোই এবারে রাজধানীর পশুর বাজারের সুপারস্টার। 

খামারের লোহার গেট খুলতেই যেন চোখে পড়ে এক দানব। প্রায় ১২০০ কেজি ওজনের বিশালাকৃতির ফ্লেকভি ষাঁড় দাঁড়িয়ে আছে রাজকীয় ভঙ্গিতে। দেখলেই বোঝা যায় এ যেন সাধারণ কোনো গরু নয়, পুরো খামারের সম্রাট।

চোখ দুটো লালচে আভায় যেন সবসময় সতর্ক। কাছে কেউ গেলেই ভারী নিঃশ্বাসে বাতাস কেঁপে ওঠে। মুহূর্তেই মাটি আঁচড়ে নিজের শক্তির জানান দেয় সে। এই ষাঁড়টির যত্নে থাকে বাড়তি সতর্কতা। 

কোরবানিকে সামনে রেখে দেশের বেশির ভাগ খামারেই লালন পালন করা হয় উন্নত জাতের পশু। তবে কেরানীগঞ্জের এই খামারে বসেছে ফ্লেকভি গরুর মেলা। যার কোনোটির ওজন প্রায় ১২০০ কেজি, কোনোটির প্রায় এক টন।

এই খামারে দেখা মিলবে ধবধবে সাদা রঙের দুই বিশাল বলদ—দূর থেকে দেখলে যেন মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা দু’টি শুভ্র পাহাড়। উচ্চতা প্রায় সাত ফুট, আর প্রতিটির ওজন প্রায় ৮০০ কেজি। এমন বিশাল সাদা বলদ দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ। কেউ বলছেন “রাজকীয়”, কেউ আবার নাম দিয়েছেন “সাদা দৈত্য”।

কেরানিগঞ্জের অপর একটি খামারে রয়েছে দেশের অন্যতম বড়ো আকারের এই ফ্রিজিয়ান গরু। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো বিদেশি চলচ্চিত্রের দৃশ্য বাস্তবে এসে ধরা দিয়েছে। প্রায় ১২০০ কেজি ওজনের এই দানবাকৃতির গরুটি এখন পুরো খামারের সবচেয়ে বড় আকর্ষণ।

কোরবানিকে সামনে রেখে বড়ো আয়োজন আছে ঢাকার মোহাম্মদপুরের বিভিন্ন খামারেরও। যেখানে ৯৫০ থেকে ১১০০ কেজি ওজনের গরুর সংখ্যাও অনেক। যেগুলো সর্বনিম্ন দাম হাকা হচ্ছে নয় লাখ। গরুর পাশাপাশি এবারের বাজারে দেখা মিলবে গোলাপী মহিষেরও।

বিক্রেতারা বলছেন এবারের ঈদকে কেন্দ্র করে বড়ো আকারের গরুগুলো বেশ আগে থেকে কিনে রাখছেন গ্রাহকরা। হাটের ঝক্কি কমাতে খামারের বিক্রি প্রতিবছরই বাড়ছে বলেও জানান তারা।

 

আরবিএস
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর