লিবিয়ায় নির্যাতন: ৪৮ লাখ টাকা দিয়েও প্রাণরক্ষা হলোনা যুবকের

আপডেট : ১৩ মে ২০২৬, ০৬:২৬ পিএম

ভাগ্যের চাকা ঘোরাতে চেয়েছিলেন তছির ফকির (৩৫)। এক বুক আশা নিয়ে পাড়ি জমিয়েছিলেন বিদেশের পথে। কিন্তু লিবিয়ার মাফিয়া ও মানবপাচারকারী চক্রের নির্মম নির্যাতনে সব স্বপ্ন শেষ হয়ে গেছে তার। সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব তছিরের পরিবার। তবে এ ব্যাপারে পরিবারটি এখনও প্রশাসনে লিখিত অভিযোগ করেনি।

নিহত তছির ফকির মাদারীপুরের রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের কালু ফকিরের ছেলে। দেশে তিনি একটি ছোট চায়ের দোকান চালিয়ে স্ত্রী ও তিন কন্যাসন্তান নিয়ে সংসার চালাতেন। মঙ্গলবার (১২ মে) লিবিয়ায় অবস্থানরত পরিচিতদের মাধ্যমে তছিরের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের মাতম শুরু হয়। তবে তাৎক্ষণিক মৃত্যুর সত্যতাটি যাচাই করা যায়নি।

স্বজনদের অভিযোগ, প্রায় আট মাস আগে পাশের পূর্ব স্বরমঙ্গল গ্রামের মানবপাচারকারী দালাল রফিকুল ইসলাম ওরফে বাঘার প্রলোভনে পড়ে ইতালি যাওয়ার উদ্দেশে বাড়ি ছাড়েন তছির। প্রথমে তার কাছ থেকে ২৫ লাখ টাকা নেওয়া হয়। লিবিয়ায় পৌঁছানোর পর তাকে মাফিয়াদের বন্দিশালায় আটকে রেখে অমানবিক নির্যাতন শুরু করা হয়। নির্যাতনের ভিডিও দেখিয়ে পরিবারের কাছ থেকে দফায় দফায় আরও ২০ লাখ টাকা আদায় করে চক্রটি।

একপর্যায়ে তছির গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে লিবিয়ার একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। চিকিৎসার কথা বলে দালাল চক্র আরও আড়াই লাখ টাকা হাতিয়ে নেয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের আরও অভিযোগ, মৃত্যুর পর মরদেহ গুম করার উদ্দেশে দালালেরা লাশটি একটি ‘গেম ঘরে’ নিয়ে যায়।

নিহতের ভাই শাহিন ফকির বলেন, জমিজমা সব বিক্রি করে দালালকে টাকা দিয়েছি। আমরা এখন নিঃস্ব। না পারল আমার ভাই বিদেশ যেতে, না পারছি টাকা ফিরে পেতে। আমরা এই দালাল রফিকের বিচার চাই।

নিহত তছিরের স্ত্রী ইসমোতারা বেগম আহাজারি করে বলেন, তিনটি মেয়েকে রেখে আমার স্বামী চলে গেলো। দালালরা দফায় দফায় নির্যাতন করে তাকে মেরে ফেলেছে। আমি সরকারের কাছে বিচার চাই।

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত দালাল রফিকুল ইসলাম বাঘা ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন পেলে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মানবপাচারকারী দালাল চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

একাত্তর/এসি
শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ধোঁয়া উঠা স্থানটি পরিদর্শন করেছে বাপেক্সের একটি দল। প্রাথমিক নিরীক্ষা শেষে জায়গাটিতে কোনো গ্যাসের উপস্থিতি নেই বলে জানিয়েছেন তারা। 
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা, ভাঙচুর ও দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় মামলাটি...
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও আনসার সদস্যসহ অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে...
‘বাঁচলে একসঙ্গেই বাঁচব, মরলে একসঙ্গেই মরব’- শুধুমাত্র মুখের কথা নয়, নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই উক্তির সার্থকতা প্রমাণ করেছেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের একটি কিডনি প্রিয়তমা স্ত্রীর শরীরে...
মাত্র দুই বছর আগে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যখন ক্যারিয়ারই মারাত্মক হুমকির মুখে পড়েছিল, তখন কে ভেবেছিল এই মানুষটিই ২০২৬ বিশ্বকাপে স্পেনের জয়ের মূল কাণ্ডারি হবেন? মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজতেই একদিকে যখন স্প্যানিশ আর্মাডাদের উল্লাস, অন্যদিকে তখন মাঠজুড়ে ছড়িয়ে পড়ল চরম উত্তেজনা ও কুৎসিত হাঙ্গামা! ম্যাচ শেষে কাতার আসরের চ্যাম্পিয়ন...
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর