ফ্রান্সই বিশ্বকাপের একমাত্র ফেভারিট নয়: কোচ দেশম

আপডেট : ১৫ মে ২০২৬, ০৮:২০ পিএম

আসন্ন বিশ্বকাপে তাঁর দল ‘ফেভারিট’ বা অন্যতম শক্তিশালী দাবিদার- এ কথা অকপটে স্বীকার করে নিয়েছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। তবে, টুর্নামেন্টের নকআউট পর্ব বা ট্রফি নিয়ে এখনই আকাশকুসুম চিন্তা না করে, খেলোয়াড়দের গ্রুপ পর্বের প্রথম ম্যাচের ওপর সম্পূর্ণ মনোযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য গত বৃহস্পতিবার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন দেশম। গ্রুপ পর্বে ফ্রান্সের প্রথম ম্যাচ সেনেগালের বিপক্ষে। এই গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ হলো ইরাক ও নরওয়ে।


দল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে দেশম বেশ বাস্তববাদী সুরেই কথা বলেন। তিনি প্রশ্ন তোলেন, ফিফা র‍্যাঙ্কিংয়ে ফ্রান্স হয়তো এক নম্বরে আছে, কিন্তু আমরা কি স্পেন, পর্তুগাল, জার্মানি, ইংল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা মরক্কোর চেয়ে বেশি ফেভারিট? আমি জানি আমাদের নিয়ে অনেক বড় প্রত্যাশা আছে। তবে, গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচেই আমাদের কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। তাই আসুন, আমরা আপাতত শুধু প্রথম ম্যাচটি নিয়েই ভাবি।

ফরাসি কোচ আরও যোগ করেন, ফুটবলের সর্বোচ্চ স্তরে ফলাফলই সবচেয়ে বড় কথা। তবে ফাইনাল ম্যাচটি এখনও অনেক দূরে। তাই ধাপে ধাপে এগোনোই বুদ্ধিমানের কাজ হবে।

ঘোষিত স্কোয়াডে দেশম খুব বড় কোনো চমক না রাখলেও, কিছু মৃদু চমক দেখিয়েছেন। দলে রাখা হয়েছে আন্তর্জাতিক ম্যাচ না খেলা একজন অনভিজ্ঞ তৃতীয় গোলরক্ষককে। পাশাপাশি ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসের দুই তারকা ডিফেন্ডার ম্যাক্সেন্স ল্যাক্রোইক্স এবং স্ট্রাইকার জিন-ফিলিপ মাতেতাকে দলে অন্তর্ভুক্ত করেছেন তিনি।


গত মার্চে তারকা ডিফেন্ডার উইলিয়াম সালিবার ইনজুরির পর ব্রাজিলের বিপক্ষে ল্যাক্রোইক্সের অভিষেক এবং পরবর্তীতে কলম্বিয়ার বিপক্ষে তাঁর পারফরম্যান্সের প্রশংসা করে দেশম বলেন, ল্যাক্রোইক্স সেন্ট্রাল ডিফেন্সের ডান ও বাম,উভয় পাশেই সমান তালে খেলতে পারেন। প্রতিটি পজিশনে তিনটি করে বিকল্প রাখা দলের জন্য এক ধরণের নিরাপত্তা বলয় তৈরি করে। আমাদের এই স্কোয়াডে ৯ জন ডিফেন্ডার, ৫ জন মিডফিল্ডার এবং ৯ জন ফরোয়ার্ড রয়েছেন, যা আমাদের বিভিন্ন কৌশলে খেলার সুবিধা দেবে।"

অন্যদিকে স্ট্রাইকার মাতেতা সম্পর্কে কোচ বলেন, মাতেতা আমাদের সাথে এবং নিজের ক্লাবের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। তিনি একজন খাঁটি এবং কার্যকর সেন্টার ফরোয়ার্ড, যিনি আমাদের হয়ে ৩ ম্যাচে ২টি গোল করেছেন। শূন্যে বল নিয়ন্ত্রণে তিনি যেমন দক্ষ, তেমনই পেনাল্টি বক্সের ভেতরেও দারুণ কার্যকর। টাচলাইনের কাছাকাছি খুব একটা না গেলেও বক্সের ভেতর তিনি দারুণ ক্ষিপ্র। তিনি আমাদের আক্রমণভাগে ভিন্ন মাত্রা যোগ করবেন।


সাধারণত ২৩ সদস্যের দল নিয়ে কাজ করতে অভ্যস্ত দেশম গত মার্চে বস্টন ও ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্যও ২৬ জন খেলোয়াড় নিয়েছিলেন। আসন্ন বিশ্বকাপেও তিনি একই ধারা বজায় রাখছেন।

তবে, বড় স্কোয়াড নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু জটিলতার কথাও উল্লেখ করেছেন এই ফরাসি মাস্টারমাইন্ড। তিনি বলেন, বড় স্কোয়াড দলে বাড়তি নিরাপত্তা দিলেও, খেলোয়াড়দের মনস্তত্ত্ব পরিচালনা করা কিছুটা কঠিন হয়ে পড়ে। দল ২৩ জনের হলেও ৩-৪ জন খেলোয়াড় ম্যাচ খেলার সুযোগ পান না। এখন ২৬ জন হওয়ায় আমার কোচিং স্টাফদের প্রতিটি খেলোয়াড়ের প্রতি বাড়তি নজর দিতে হবে। কারণ সবাই মাঠে নামতে চাইলেও, বাস্তবে সবার সেই সুযোগ হবে না।

এআরএস
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর