নিখোঁজ গৃহশিক্ষকের বস্তাবন্দী মরদেহ মিললো ছাত্রের বাড়িতেই

আপডেট : ১৯ মে ২০২৬, ০৪:৩৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় এক দিন নিখোঁজ থাকার পর এক গৃহশিক্ষকের বস্তাবন্দী মরদেহ ছাত্রের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পৌর এলাকার নামোশংকরবাটি চৌকাপাড়ার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষকের নাম মরিয়ম বেগম (৫৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উজ্জ্বলপাড়ার মোসাদ্দেক হোসেনের স্ত্রী। তিনি স্থানীয়ভাবে গৃহশিক্ষক হিসেবে পরিচিত ছিলেন এবং গত সোমবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, সোমবার সকালে মরিয়ম বেগম চৌকাপাড়ার মো. রুবেল ও সুমি খাতুনের বাড়িতে তাদের দুই সন্তানকে প্রাইভেট পড়াতে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। খোঁজাখুঁজি করে না পেয়ে রাতেই মরিয়ম বেগমের এক সন্তান সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মঙ্গলবার সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ওই রুবেল ও সুমি দম্পতির বাড়ি থেকেই মরিয়মের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের মাথা ও ঠোঁটে আঘাতের চিহ্ন দেখা গেছে এবং তার কানের দুল ছেঁড়া অবস্থায় ছিলো।

পুলিশ সুপার আরও জানান, ৯৯৯-এ ফোন করে বাড়িতে লাশ থাকার তথ্য দিয়েছিলেন রুবেল নিজেই। তবে তার বাড়ি থেকেই মরদেহটি উদ্ধার হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গৃহকর্তা রুবেল ও তার স্ত্রী সুমি খাতুনকে আটক করেছে।

আটক দম্পতির দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, মরিয়ম বেগমের কানের স্বর্ণের দুলের জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। রুবেল ও সুমির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ স্থানীয় একজন স্বর্ণকারের কাছ থেকে মরিয়মের ছেঁড়া স্বর্ণের দুল দুটি উদ্ধার করেছে। সোমবারই ওই স্বর্ণকারের কাছে দুল দুটি বিক্রি করেছিলেন সুমি খাতুন। ঘটনার সত্যতা নিশ্চিত হতে পুলিশ ওই স্বর্ণকারকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

নিহত মরিয়ম বেগমের ছেলে মারুফ হোসেন বনি জানান, সোমবার রাতেও মাকে খুঁজে না পেয়ে তিনি রুবেলের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু সে সময় রুবেল ও সুমি তাকে জানিয়েছিলেন যে প্রাইভেট পড়ানো শেষ করে তার মা অনেক আগেই চলে গেছেন।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানিয়েছেন, এই নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

একাত্তর/এসি
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফিটি যখন বিখ্যাত ব্র্যান্ড 'লুই ভিটোঁ'-র সুটকেস থেকে বের করে আনা হলো, তখনই বোঝা গিয়েছিল ২০২৬ বিশ্বকাপের সমাপনী দৃশ্যটি কোনো সাধারণ ফুটবল ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে না!...
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
১০ জনের আর্জেন্টিনার প্রতিরোধ গুঁড়িয়ে বিশ্বজয়ের সোনালী ট্রফি উঁচিয়ে ধরার পর স্প্যানিশ মাস্টার মাইন্ড লুইস দে লা ফুয়েন্তে গর্জে উঠে বললেন, ভাগ্যের সাথে আমাদের আজ অ্যাপয়েন্টমেন্ট লেখা ছিলো, আর...
দীর্ঘ ১৮ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে যে রাজনৈতিক পরিবর্তন আনা হয়েছে, তাকে অর্থবহ করতে না পারলে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশের গণতন্ত্র বড়ো ধরনের হুমকির মুখে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর