রামিসার বাবার কথা অমূলক নয়: আইনমন্ত্রী

আপডেট : ২১ মে ২০২৬, ০৩:২৯ পিএম

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার পাওয়া নিয়ে নিহতের পিতার শঙ্কাকে অমূলক নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 

দেশের বিচার ব্যবস্থায় বিদ্যমান মামলার জটের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, রামিসার বাবা যেটা বলেছেন, সেটা উনার জায়গা থেকে অমূলক নয়। দেশের বিচার ব্যবস্থায় যে মামলার জট রয়েছে, সেটি নিরসনে আমরা কার্যকর পদক্ষেপ নেবো। বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে যা কিছু করা দরকার, তার সব কিছুই আমরা করবো।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এই আশ্বাস দেন। তিনি জানান, এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং দ্রুততম সময়ে বিচার কাজ সম্পন্ন করতে আগামী এক সপ্তাহের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আইনমন্ত্রী বলেন, মাগুরার আসিয়া এবং ঢাকার রামিসার ঘটনা মানুষ হিসেবে আমাদের মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন অপরাধ কোনোভাবেই আনচ্যালেঞ্জড যেতে দেবো না। অপরাধীদের দ্রুত শাস্তি দিতে না পারলে সমাজে একটি ‘ব্যাড মেসেজ’ যাবে।

রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের প্রত্যয়ে মন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই কোনো ধর্ষণ মামলা প্রত্যাহারের বিষয়টি বিবেচনাতেই আনা হবে না।

দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করার বিষয়ে সরকারের সক্ষমতা তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, আমরা দ্রুততম সময়ে এই বিচার করতে চাই। এর আগে মাগুরার আসিয়া হত্যাকাণ্ডের মামলাটি আমরা মাত্র এক মাসের মধ্যে শেষ করেছিলাম। সেই সফল উদাহরণটি এখন আমাদের সামনে আছে।

একাত্তর/এসি
প্রবাসীদের যেকোনো আইনি জটিলতা ও সংকট নিরসনে অন্তত বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত আদালত গঠনের কথা ভাবছে সরকার। একই সঙ্গে প্রবাসীদের সুযোগ-সুবিধা বাড়াতে ‘প্রবাসী কার্ড’ চালু করা হলে রেমিট্যান্সে ৩...
সাব-রেজিস্টারদের কাছে ঢাকাকে ‘পুরস্কার পোস্টিং’ হিসেবে দেখার সংস্কৃতি বন্ধে এবার বদলি প্রক্রিয়ায় লটারি ব্যবস্থা চালু করেছে সরকার। স্বচ্ছতা ফেরাতে এই পদক্ষেপ কেবল শুরু উল্লেখ করে আইনমন্ত্রী মো....
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি শৌচাগার থেকে অজ্ঞাত এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার স্থান থেকে রক্তামাখা দেয়াল, একটি ছুরি ও রক্তভরা একটি ভ্যানিটি ব্যাগ পাওয়ার কথা...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। মামলার আসামি সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর