ঢাকায় সাব-রেজিস্টারদের বদলিতে লটারির উদ্বোধন আইনমন্ত্রীর

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পিএম

সাব-রেজিস্টারদের কাছে ঢাকাকে ‘পুরস্কার পোস্টিং’ হিসেবে দেখার সংস্কৃতি বন্ধে এবার বদলি প্রক্রিয়ায় লটারি ব্যবস্থা চালু করেছে সরকার। স্বচ্ছতা ফেরাতে এই পদক্ষেপ কেবল শুরু উল্লেখ করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, দুর্নীতির বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে থাকবে। পদে যোগ দেওয়ার পরদিন থেকেই কেউ দুর্নীতিতে জড়ালে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সাব-রেজিস্ট্রারদের বদলি কার্যক্রমের লটারি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী জানান, প্রথম ধাপে দক্ষ কর্মকর্তা হিসেবে বিবেচিত ১৩১ জন ‘এ-ক্যাটাগরি’র সাব-রেজিস্ট্রারের নাম লটারির জন্য মনোনীত করা হয়েছে। ঢাকার ১৮টি পদের জন্য এদের মধ্য থেকে লটারির মাধ্যমে কর্মকর্তাদের প্রাথমিক বাছাই করা হবে। পরবর্তীতে তাদের মধ্যে তুলনামূলক বেশি দক্ষ কর্মকর্তাদের মৌখিক পরীক্ষার মাধ্যমে ঢাকার বিভিন্ন অঞ্চলে চূড়ান্ত পোস্টিং দেওয়া হবে। পর্যায়ক্রমে এই লটারি ব্যবস্থা সারা দেশেই কার্যকর করা হবে।

নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় অনিয়ম দূর করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতির আখড়া ভাঙতে চাই। কাল জয়েন করেই কেউ দুর্নীতি করলে আমি তাকে পদে কনটিনিউ করবো না। প্রতিটি সরকারি বিভাগে স্বচ্ছতা ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে এবং সরকারের প্রতিটি মন্ত্রণালয় সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে।

 

একাত্তর/এসি
ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে একটি রোডম্যাপ তৈরি করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সরকারি চাকরি শুধু একটি পেশা নয়; এটি জনগণের সেবা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রাজধানীর মিরপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় মাত্র ছয় কার্যদিবসের মধ্যে রায় ঘোষণাকে দেশের বিচারিক ইতিহাসে এক নজিরবিহীন ও দ্রুততম দৃষ্টান্ত বলে উল্লেখ...
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার পাওয়া নিয়ে নিহতের পিতার শঙ্কাকে অমূলক নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সারাদেশের এমপিওভুক্ত মাধ্যমিক উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণ বা মৌখিক পরীক্ষা পরিচালনায় কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আগামী ১৫ অক্টোবর থেকে...
সরকার দ্রুততম সময়ের মধ্যে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তবে এই লক্ষ্য অর্জনে প্রযুক্তিগত...
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের জরুরি ওয়েটিং রুমের পাশ থেকে প্রায় চার ঘণ্টার ব্যবধানে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর