রামিসার বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস

আপডেট : ২২ মে ২০২৬, ১২:০৫ এএম

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা হত্যার ঘটনায় দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে নিহতের বোনের শিক্ষা এবং পরিবারের নিরাপদ বাসস্থানের দায়িত্ব নিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (২১ মে) রাতে রামিসার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বেরিয়ে যাওয়ার পর এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। 

এসময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এদিন প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান। একই সঙ্গে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নিহতের বোনের শিক্ষা এবং পরিবারের নিরাপদ বাসস্থানের দায়িত্ব নিয়েছেন। 

এর আগে প্রধানমন্ত্রী পল্লবীতে পৌঁছানোর আগে রাত ৮টার দিকে খালি করা হয় তিন ঘণ্টার বেশি সময় ধরে আন্দোলনে আটকে থাকা কালশী সড়ক। স্বাভাবিক হয় যানচলাচল। 

আজ দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে একইভাবে এই হত্যার প্রতিবাদে এবং বিচার দাবিতে রাস্তায় নামে শিশুটির সহপাঠী, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

আইনমন্ত্রী জানান, এত দ্রুত আসামি ধরতে পারার কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নিহতের পরিবার। 

এর আগে গত মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে আট বছরের শিশু রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে গ্রেপ্তার হয় মূল অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না।

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ৯২টি বা এমনকি ২০০-৩০০টি কারখানা বন্ধ হয়ে গেছে, এমন প্রতিবেদন নাকচ করেছেন।
দেশের চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলা ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি নতুন কূপ খননের বিশাল পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে এবং আরও সাতটি কূপের খনন চলমান রয়েছে।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর