প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিউইয়র্কে উৎসবের আমেজ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৭:২৮ পিএম

করোনার কারণে মাঝে একটি বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সরাসরি যোগ দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এবার জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাচ্ছেন তিনি। আর এ কারণেই উৎসবের রঙ লেগেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। প্রিয় নেত্রীকে বরণ করতে প্রস্তুতি শুরু করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

প্রিয় নেত্রী আসছেন। তাই নিউইয়র্কের জ্যাকসন হাইটসের রাস্তায় রীতিমতো উৎসবের রঙ। শ্লোগানে শ্লোগানে মুখরিত দলীয় নেতাকর্মীরা। চলছে একের পর এক প্রস্তুতি সভা।

মাঝে একটি বছর কোভিডের কারণে আসতে পারেননি। এবার জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানালেন, ১৯ সেপ্টেম্বর, দুপুর দেড়টায় জেএফকে এয়ারপোর্টে নামবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ঘুষের বিনিময়ে মডার্নার টিকা দেয়ার অভিযোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার স্বল্প কর্মসূচিতে অংশ নেবেন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। একইদিনে ভার্চুয়ালি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি। সেইসঙ্গে তার একটি সংবাদ সম্মেলনও করার কথা রয়েছে।

দলীয় নেত্রীর আগমণের সংবাদে নেতাকর্মীরা ভীষণ উজ্জীবিত। এখন তাদের সব ব্যস্ততা শেখ হাসিনার সফরকে সফল করার উদ্দেশ্যে।

২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সপ্তাহখানেক থেকে লন্ডন হয়ে তার বাংলাদেশে ফেরার কথা রয়েছে।


একাত্তর/আরএইচ

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর