পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৬ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশু মাসুম ও রাব্বী নামের তিন বছরের অপর এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পানিহাতা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে পানিহাতা দক্ষিণপাড়া গ্রামের আসমত আলীর ছেলে মাসুম ও একই এলাকার আলী আকবরের ছেলে রাব্বী সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। 

পরে বাড়ির সদস্যরা তাদের খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় পুকুরের পানি থেকে পর্যায়ক্রমে দুজনকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: করোনায় মৃত্যু ২৭ হাজার ছাড়ালো

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় নেমে আসে শোকের ছায়া। দুই শিশুকে হারিয়ে শোকে দিশেহারা তাদের পরিবার। 

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ বছির আহম্মেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুবই একটি মর্মান্তিক ঘটনা। এ বিষয়ে আইনগত প্রক্রিয়াধীন।


একাত্তর/আরবিএস  

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর