ভিক্ষুকের মাসিক আয় মন্ত্রীর সমান!

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৯ পিএম
ভিক্ষুকের কথা মাথায় আসলেই প্রথম যে বিষয়টি আমাদের মনে ভেসে ওঠে তা হলো জীর্ণ-শীর্ণ এক অবয়ব যার দিন পার হয় দুঃখ, দারিদ্র্য আর অর্থকষ্টে। কিন্তু এর ভিন্ন দৃশ্যও কখনো কখনো উপস্থিত হয় আমাদের সামনে, জানায় বিলাসবহুল জীবন যাপন করা ভিক্ষুকের কথা। 
তেমনই একজন ভিক্ষুক ভরত জৈন। ভারতীয় সংবাদমাধ্যমের বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভিক্ষুক ভরত জৈন ভারতের সবচেয়ে ‘ধনী’ ভিখারি। তিনি মূলত ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের প্যারেল এলাকায় ভিক্ষা করেন।

image


৪৯ বছর বয়সী ভরত জৈনের মাসিক আয় ৭৫ হাজার রুপির বেশি। আরও আছে দুটি অ্যাপার্টমেন্ট যার একেকটির দাম আনুমানিক ৭০ লাখ রুপি। বাবা, দুই ভাই, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ভরতের সংসার। ভিক্ষাবৃত্তির বাইরে তার একটি দোকান আছে। ওই দোকান ভাড়া দিয়ে মাসে ১০ হাজার রুপি পান তিনি।
শুধু ভরত জৈন নন, এই তালিকায় রয়েছেন কলকাতার লক্ষ্মী দাসও। ১৯৬৪ সাল থেকে ভিক্ষাবৃত্তি শুরু করেন লক্ষ্মী দাস। তখন তার বয়স মাত্র ১৬ বছর। বিগত পঞ্চাশ বছরের বেশি ভিক্ষাবৃত্তি করেই রোজগার করছেন। জানা যায় লক্ষ্মী দাসের মাসিক আয় ৩০ হাজার রুপি। এছাড়া ব্যাংকে বিপুল টাকাও গচ্ছিত রয়েছে তার।

একাত্তর/টিএ
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর