লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি, দাবি আদ্-দ্বীন কর্তৃপক্ষের

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৪:০৩ পিএম

ছয় শিশুর মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রণালয়। তবে সরকারের এই নোটিশ বেআইনি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই নোটিশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে পেশাগত অবহেলার দায়ে দুইজন নার্সকে সাময়িক বরখাস্ত করা এবং ভুক্তভোগী পরিবারকে আজীবন সহায়তাসহ সম্মানজনক ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর মগবাজারে হাসপাতাল কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে এসব তথ্য জানান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।

আইনজীবী শিশির মনির বলেন, ছয় নবজাতকের মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনার পর লাইসেন্স বাতিল করার জন্য সরকার যে নোটিশ পাঠিয়েছে, তা প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী সম্পূর্ণ বেআইনি। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই নোটিশের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেবো।

তিনি আরও বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দায়িদের চিহ্নিত করার কাজ এরই মধ্যে শুরু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।

আইনজীবী শিশির মনির জানান, ঘটনার প্রাথমিক তদন্তে পেশাগত অবহেলার প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে দুইজন নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে চূড়ান্ত প্রতিবেদনে যাদের অবহেলা বা অপরাধ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে হাসপাতালের পক্ষ থেকে তিনটি বিশেষ ঘোষণা দেওয়া হয়। সেগুলো হলো-

আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারের পাশে আজীবন থাকার অঙ্গীকার করছে।

ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি সম্মানজনক ও উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হবে।

ভবিষ্যতে পরিবারের কোনো সদস্য উপযুক্ত বা যোগ্য হলে তাকে এই হাসপাতালেই চাকরি দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে।

হাসপাতালের আইনজীবী দাবি করেন, ভিকটিম পরিবার ও আদ্-দ্বীন হাসপাতাল যৌথভাবে মনে করে, কতিপয় ব্যক্তির অবহেলার কারণে এই বৃহৎ সেবামূলক প্রতিষ্ঠানটি যেন ক্ষতিগ্রস্ত বা বন্ধ না হয়। ভুক্তভোগী পরিবারও চায় হাসপাতালটি চালু থাকুক, তবে যারা এর পেছনে প্রকৃত দাইয়, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। হাসপাতাল কর্তৃপক্ষও পরিবারের এই দাবির সঙ্গে শতভাগ একমত।

ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং সেবার মান বজায় রাখতে হাসপাতাল প্রশাসন এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও সাংবাদিক সম্মেলনে জানানো হয়।

একাত্তর/এসি
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র আয়হামকে (১০) সুন্নতে খতনার জন্য রাত ৮টার দিকে অপারেশন থিয়েটারে নেয়া হয়।
রাজধানীতে গলায় গামছা পেচিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে হাতিরঝিল থানার নিউ ইস্কাটন রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক সঙ্গে জন্ম নেওয়া পাঁচ শিশুর মধ্যে একে একে মারা গেছে চারটি। বেঁচে থাকার শিশুটির ওজন ৯০০ গ্রাম। তার অবস্থাও আশঙ্কাজনক।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর