হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

আপডেট : ০৮ জুন ২০২৬, ০১:৩৮ পিএম

দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং সময়মতো হামের টিকা আমদানিতে ব্যর্থতার অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন খারিজ করে দিয়েছে ঢাকার সিএমএম আদালত।

সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত আবেদন খারিজ করে দেয়। 
 
এর আগে সকালে বিএনপির বহিস্কৃত নেতা ও কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল মামলার আবেদন করেন। 

আবেদনে অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকারের সময় সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের অবহেলা ও সিদ্ধান্তগত ব্যর্থতার কারণে দেশে হামের ভয়াবহ বিস্তার ঘটে, যার ফলে শত শত শিশুর মৃত্যু এবং হাজারো শিশুর জীবন ঝুঁকির মুখে পড়ে। 

মামলার আবেদনকারী বলেন, বর্তমান সরকারকে বিপদে ফেলতেই হামের টিকা নিয়ে জটিলতা সৃষ্টি করা হয়েছে। 

মামলার আবেদনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছাড়াও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফরের নাম উল্লেখ করা হয়।

আরবিএস
মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হামে আক্রান্ত রোগীদের ভর্তি না নিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শয্যাসঙ্কটের কারণে শুধু অতি জটিল...
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সময়মতো টিকা না দেওয়ার কারণেই হামে শিশুদের মৃত্যু হচ্ছে এবং যারা শিশুদের টিকা দেয়নি, তারা এর জন্য দায়ি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সেই কারণ খতিয়ে...
সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেল হাম পরবর্তী জটিলতায় আক্রান্ত পাঁচ মাস বয়সী শিশু তাকরিন। বুধবার (৬ মে) সকাল ১০টার দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন...
ভোলার মহসিন-আমেনা দম্পতি তাদের ছয় মাস বয়সী সন্তান তাকরিনকে নিয়ে লড়ছেন এক অসম লড়াই। একদিকে ছেলের জন্য হাম হয়ে দাঁড়িয়েছে মরণব্যাধি, অন্যদিকে বেসরকারি হাসপাতালের আইসিইউর পাহাড়প্রমাণ বিল। সন্তানের...
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার কোনো বিকল্প ছিলো না মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানিয়েছেন, শেখ...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে সরকার সর্বোচ্চ কড়া অবস্থানে থাকবে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, নির্বাচনে কোনো ধরনের অনিয়মের দায় বিএনপি...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সঙ্কটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে জিজ্ঞেসাবাদের জন্য একদিনের...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর