মোসাদ্দেকের ব্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু পুঁজি

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৩:২২ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ার-সেরা বিধ্বংসী ব্যাটিং এবং তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর জোড়া অর্ধশতকে লড়াকু সংগ্রহ দাঁড়িয়ে করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৮৪ রান তুলেছে স্বাগতিকেরা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি স্বাগতিকদের চতুর্থ সর্বোচ্চ ওডিআই স্কোর।

মঙ্গলবার (৯ জুন) টস জিতে অজি অধিনায়ক জস ইংলিশ প্রথমে শান্তদের ব্যাট করতে পাঠান। একপর্যায়ে রান পাহাড়ের আভাস দিয়েও মাঝে কিছুটা খেই হারায় বাংলাদেশ। তবে শেষদিকের দুর্দান্ত প্রত্যাবর্তনে অস্ট্রেলিয়াকে ২৮৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল লাল-সবুজরা।

আগে ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর জোড়া ফিফটিতে বড়ো স্কোরের শক্ত ভিত্তি পায় বাংলাদেশ। তবে ইনিংসের মাঝপথে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একসময় ৩০০ রান পার করার সম্ভাবনা থেকে অনেকটাই পিছিয়ে পড়ে দল।

ঠিক তখন দলের হাল ধরেন মোসাদ্দেক হোসেন। ৭০ বলে ৮৬ রানের একটি নান্দনিক ও কার্যকারী ইনিংস খেলেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এটিই তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। মোসাদ্দেকের এই অপরাজিত ইনিংসের ওপর ভর করেই বাংলাদেশ শেষ পর্যন্ত উইকেটে টিকে থেকে ২৭৫ রানের গণ্ডি পার করে ২৮৪ রানের লড়াকু পুঁজি নিশ্চিত করে।

এদিন টস হেরে বল করতে নামা অস্ট্রেলিয়ার ফিল্ডিং ছিলো চরম গড়পড়তা। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাচ মিস ও সুযোগ হাতছাড়া করার খেসারত দিতে হয়েছে সফরকারীদের। বিশেষ করে অর্ধশতক হাঁকানো শান্ত এবং মোসাদ্দেক একাধিকবার জীবনদান পান। ইনিংসের শেষভাগে মোসাদ্দেককে চার-চারবার জীবনদান করেন অজি ফিল্ডাররা, যার মধ্যে দুবার রান আউটের সুনির্দিষ্ট সুযোগও ছিলো।

বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে একাই লড়াই করেছেন পেসার নাথান এলিস। তিনি দুর্দান্ত বোলিং করলেও দলের বাকি বোলারদের কাছ থেকে কোনো সমর্থন পাননি। অন্যদিকে ম্যাট রেনশ দুটি উইকেট শিকার করলেও তাকে প্রয়োজনের তুলনায় অনেক কম বল করানো হয়েছে।

এই পিচে পেস বোলিং বেশ কার্যকর এবং বাউন্স রয়েছে, যা প্রথম ইনিংসের শেষভাগে বাংলাদেশ দলের ব্যাটারদের ভালোভাবেই টের পেতে হয়েছে। ফলে এই উইকেটে ২৮৫ রান তাড়া করা অস্ট্রেলিয়ার জন্য মোটেও সহজ হবে না বলেই মনে করা হচ্ছে। আর নিজেদের কন্ডিশন এবং চেনা উইকেটে এই স্কোর ডিফেন্ড করে ম্যাচ জিতে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী থাকবে স্বাগতিক বাংলাদেশ।

একাত্তর/এসি
হারারেতে জিম্বাবুয়ের বোলারদের ওপর তান্ডব চালিয়ে ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির এক নতুন নজির গড়লেন বাঁ-হাতি ওপেনার ট্রাভিস হেড। সিরিজের দ্বিতীয়...
জাতীয় দলের হয়ে মাঠে নামার ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে ব্রাজিল শিবিরে বড়সড় ধাক্কা দিলেন চেলসির তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। ইনজুরির অজুহাতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি...
ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে ভারতের সাবেক খেলোয়াড় শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেইলর। 
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর