ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

আপডেট : ১০ জুন ২০২৬, ১২:২৯ এএম

সরকার ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (৯ জুন) এক বিবৃতিতে মন্ত্রী জানান, সম্প্রচার-সংক্রান্ত এই ব্যবস্থার বিষয়ে শিগগিরই গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হবে।

তিনি সরকারি বার্তা সংস্থাকে বলেন, অত্যন্ত আনন্দের সাথে দেশবাসীকে জানাচ্ছি যে, বিটিভি অন্য কিছু অংশীদারকে সাথে নিয়ে বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে।

চীনা সরকারের আমন্ত্রণে বর্তমানে সরকারি সফরে চীনে অবস্থানরত মন্ত্রী এ প্রক্রিয়ায় অবদান রাখা গণমাধ্যম প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, আমি সকল গণমাধ্যম প্রতিষ্ঠান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং আমাদের মন্ত্রণালয়ের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সব কর্মকর্তাকে ধন্যবাদ জানাতে চাই।

মন্ত্রী আরও বলেন, এই সাফল্য অর্জিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক-নির্দেশনায়। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, জনসাধারণের অর্থ ব্যয় না করেই বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করা সম্ভব হবে।

সম্প্রচারস্বত্ব এবং অংশীদারিত্বের চূড়ান্ত ব্যবস্থাপনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য মন্ত্রণালয় আজই ঘোষণা করবে বলে জানা গেছে।

আরবিএস
আমেরিকা-কানাডা-মেক্সিকো এই তিন দেশ মিলে আয়োজন করতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ-২০২৬ আসর। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে আসরের ড্র অনুষ্ঠিত হবার পর ফুটবল বিশ্বে চলছে নানা ধরনের সমীকরণ ও বিশ্লেষণ।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শনিবার সকালে মাঠে নামছে ব্রাজিল। এ ম্যাচে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বলিভিয়া। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল পৌনে সাতটায়।
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থেকে অভিজ্ঞ দুই স্ট্রাইকার লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানিকে বাদ দিয়েছেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েসলা।
সবচেয়ে বড় খেলার আসর ফিফা বিশ্বকাপ ফুটবলের কাতার আসর এখন চূড়ান্ত শিখরে। প্রস্তুত ফাইনালের মঞ্চ। রাতে শিরোপা ফয়সালায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স।দুই দলের জার্সিতেই আছে দুটি করে তারকা,...
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস কাল বুধবার। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার...
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ। 
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর