নেইমারকে নিয়ে সংশয় আর আশার দোলাচল!

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৭:৫৮ পিএম

ব্রাজিল ফুটবলের আসল জাদুকর নেইমার জুনিয়র কি তবে এখন আক্ষরিক অর্থেই এক রহস্যময় ‘ডার্ক নাইট’? মাঠের বাইরে এক মাসেরও বেশি সময় কাটানোর পর ভোরে মায়ামির মাঠে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জার্সিতে ফিরছেন তিনি। কিন্তু ফুটবলবিশ্বের মনে এখন বড় প্রশ্ন, কেরিয়ারের গোধূলিলগ্নে এসে নেইমার কি ব্রাজিলের ত্রাতা ‘ব্যাটম্যান’ হয়ে ফিরবেন, নাকি তাঁর নিজের ঘরের দেয়ালে টানানো সেই বিশাল পেইন্টিংয়ের মতো ‘হাফ-ব্যাটম্যান, হাফ-জোকার’ রূপে এক চরম বিশৃঙ্খলা তৈরি করবেন?


নেইমারের জীবনে ব্যাটম্যানের প্রতি ভালোবাসা কোনো গোপন বিষয় নয়। রিও ডি জেনেরিওতে নিজের বিলাসবহুল কন্ডোমিনিয়ামে প্রায় ১৫ লাখ ইউএস ডলার খরচ করে আস্ত এক ‘ব্যাটমোবিল’ (ব্যাটম্যানের গাড়ি) কিনে রেখেছেন তিনি, যা দেখে শিশুর মতো কেঁদে ফেলেছিলেন এই মহাতারকা।

নিজের নেটফ্লিক্স ডকুমেন্টারিতে নেইমার নিজেই আক্ষেপ করে বলেছিলেন, আমার পরিবার আর বন্ধুদের কাছে আমি তাদের ব্যাটম্যান। আর যারা আমাকে চেনে না, তাদের কাছে আমি প্রথম দেখাতেই জোকার!  ২০১৮ বিশ্বকাপের সেই ট্রোল আর বিশ্বব্যাপী নিন্দার ট্রমা কাটিয়ে ব্যাটম্যানের মতোই ট্র্যাজেডিকে শক্তিতে রূপ দিতে চান ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।


গ্যারিঞ্চা বা বেবেতোর মতো কিংবদন্তিদের পর মাত্র অষ্টম ব্রাজিলিয়ান হিসেবে চার-চারটি বিশ্বকাপ খেলার বিরল রেকর্ডের সামনে দাঁড়িয়ে নেইমার। যদিও চোট আর অতিমাত্রায় মিডিয়া ট্রোলিংয়ের কারণে কার্লো আনচেলত্তির এই বিশ্বকাপে নেইমারকে দলে নেওয়া নিয়ে সিবিএফ ও চিকিৎসকদের মধ্যে চরম কোন্দল তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে গথাম সিটির অনুপ্রেরণায় গড়া নিউ ইয়র্কের এই বিশ্বকাপ মঞ্চেই নিজের রূপকথা লেখার শেষ সুযোগ পাচ্ছেন নেইমার।


গত ফেব্রুয়ারি মাসে কার্নিভালের সব চোখধাঁধানো আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ঘরে বসে সন্তানদের সাথে সময় কাটিয়েছেন, নিজের চোট থেকে ফেরার জন্য ত্যাগ স্বীকার করেছেন। আজ স্কটল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে না থাকলেও, ম্যাচের মোক্ষম সময়ে বদলি হিসেবে মাঠে নেমে নেইমার নিজের গল্পটা নতুন করে লিখতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। সুপারপাওয়ার ছাড়া ব্যাটম্যান যেভাবে খলনায়কদের ধুলো চাটায়, নেইমারও কি আজ মায়ামির মাঠে সেই রূপকথার জন্ম দিতে পারবেন?

একাত্তর/এআরএস
বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর