ক্ষমার অযোগ্য ভুলের জন্য ক্ষমা চাইলেন উরুগুয়ের গোলরক্ষক

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৩:৫২ পিএম

মাঠের নাম ফুটবল, যা মুহূর্তের মধ্যে একজনকে ট্র্যাজিক হিরো বানিয়ে দিতে পারে। বিশ্বকাপে ঠিক এমন এক নির্মম বাস্তবতার শিকার হলেন উরুগুয়ের ৪০ বছর বয়সী কিংবদন্তি গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। স্পেনের বিপক্ষে প্রথমার্ধের শেষ দিকে করা তাঁর এক ‘ক্ষমার অযোগ্য’ মারাত্মক ভুলে গোল হজম করে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে উরুগুয়ে।

আর এই বিদায়ের পর মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন নিজের ৫ম বিশ্বকাপ খেলা এই তারকা। তবে ম্যাচ শেষে ড্রেসিংরুমে কেঁদে আকুল হলেও অত্যন্ত ভারী মন নিয়ে সাহসিকতার সঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দায় স্বীকার করেছেন এই এস্তুদিয়ান্তেস গোলরক্ষক।


ম্যাচের প্রথমার্ধে যখন দুই দলই সমানে সমানে লড়ছিল, ঠিক তখনই মুসলেরার এক অবিশ্বাস্য ভুলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। এই ধাক্কা ও নিজের করা ভুলটি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত করে তোলে যে, হাফ-টাইমের বিরতিতেই কোচ মার্সেলো বিয়েলসাকে নিজেকে তুলে নেওয়ার অনুরোধ করেন মুসলেরা। ফলে দ্বিতীয়ার্ধে উরুগুয়ের গোলপোস্টের নিচে আর নামা হয়নি তাঁর। বেঞ্চে বসে অসহায় চোখে দেখতে হয়েছে দলের বিদায়ের করুণ দৃশ্য।

ম্যাচ শেষে নিজের আবেগ ধরে রাখতে না পেরে চোখের জল মুছতে মুছতে মুসলেরা বলেন, আমি কখনো কোনো পরিস্থিতি থেকে লুকিয়ে যাইনি, সব সময় সব কিছুর মুখোমুখি হয়েছি। উরুগুইয়ানদের সঙ্গে কথা বলার এটাই আমার জন্য সবচেয়ে বড় মাধ্যম। এই খেলাটার জন্য আমাকে এতটা কষ্ট পেতে হবে, তা আমি কখনো কল্পনাও করিনি। বিশেষ করে এই বিশ্বকাপের জন্য আমি যেভাবে কঠোর পরিশ্রম করেছি, যেভাবে নিজেকে প্রস্তুত করেছিলাম, তা ভাবলে আরও বেশি কষ্ট হচ্ছে। ম্যাচ শেষে ড্রেসিংরুমে সবাই যখন একটু শান্ত হলো, আমি ছেলেদেরও এই কথাই বলেছি।


নিজের ব্যর্থতা অকপটে স্বীকার করে এই অভিজ্ঞ ফুটবলার আরও বলেন, এত প্রস্তুতির পরও আমি একটি ভালো বিশ্বকাপ উপহার দিতে না পারার আফসোসে ভুগছি। আমি ড্রেসিংরুমে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছি এবং এখন সমস্ত উরুগুয়েনদের কাছে ক্ষমাপ্রার্থনা করছি, যদিও আমি জানি কেবল ক্ষমাই যথেষ্ট নয়।”

ক্যারিয়ারের এমন করুণ ও ট্র্যাজিক সমাপ্তির পরও ভবিষ্যতের দিকে তাকানোর চেষ্টা করছেন উরুগুয়ের এই গোলপোস্টের প্রহরী। গোলরক্ষক পজিশনের নির্মম বাস্তবতা তুলে ধরে মুসলেরা বলেন, “এখন আমার কাছের মানুষদের সঙ্গে সময় কাটানোর দিন, আবার নতুন করে শক্তি সঞ্চয় করে সামনে এগিয়ে যাওয়ার পালা। কারণ এই খেলাটা এবং বিশেষ করে গোলরক্ষকের পজিশনটাই এমন— কখনো এটি আপনাকে অনেক কিছু দেবে, আবার কখনো এক নিমেষে সবকিছু কেড়ে নেবে। আমার ভাগ্যে যা ছিল তা আমাকে মেনে নিতেই হবে এবং সামনে যা আছে তার মুখোমুখি হতে হবে।”

এক ভুলের কারণে উরুগুয়ের কোটি ভক্তের স্বপ্ন ভেঙে চুরমার হলেও, মুসলেরার মতো এক কিংবদন্তির এমন কান্নাবিজড়িত বিদায় ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে।

 

একাত্তর/এআরএস
ফুটবল বিশ্বকাপের কে- গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী মহারণে রোববার ভোর সাড়ে ৫টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে লাতিনের অদম্য শক্তি কলম্বিয়া এবং ইউরোপের পরাশক্তি পর্তুগাল। আর এই হাইভোল্টেজ...
ফিফা বিশ্বকাপের এল- গ্রুপের ভাগ্য নির্ধারণী ম্যাচে ভোর ৩টায় ফিলাডেলফিয়ায় ঘানার মুখোমুখি হচ্ছে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার এই অলঘোষিত ফাইনালে মাঠের লড়াইয়ের আগেই...
ফুটবল যে আমেরিকার মাটির কোনো প্রান্তিক খেলা নয়, বরং পুরো দুনিয়া শাসন করা এক নম্বর রাজত্ব, চলতি ২০২৬ বিশ্বকাপ যেন মার্কিন নাগরিকদের সেই হুশ ফিরিয়ে দিচ্ছে। আর, এই ফুটবল জোয়ারের সবচেয়ে বড় ধাক্কাটি...
ঘানার সাথে গোলশূন্য ড্র করে গত মঙ্গলবার বোস্টনে পয়েন্ট খুইয়েছে ইংল্যান্ড। আর এই ধাক্কার পর থ্রি লায়ন্সদের নতুন ডাগআউট মাস্টার টমাস টুখেল বেশ ভালোভাবেই বুঝতে পেরেছেন, ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের এই...
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় নাগরিকদের মাটি কেটে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তের ১০৮৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে...
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
ফুটবল বিশ্বকাপের কে- গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী মহারণে রোববার ভোর সাড়ে ৫টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে লাতিনের অদম্য শক্তি কলম্বিয়া এবং ইউরোপের পরাশক্তি পর্তুগাল। আর এই হাইভোল্টেজ...
ফিফা বিশ্বকাপের এল- গ্রুপের ভাগ্য নির্ধারণী ম্যাচে ভোর ৩টায় ফিলাডেলফিয়ায় ঘানার মুখোমুখি হচ্ছে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার এই অলঘোষিত ফাইনালে মাঠের লড়াইয়ের আগেই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর