ইরানের নকআউটে খেলা এখন অন্যদের হাতে!

আপডেট : ২৭ জুন ২০২৬, ০২:৩২ পিএম

বিশ্বকাপের জি-গ্রুপের শেষ রাউন্ডে আমেরিকার সিয়াটলে এক রুদ্ধশ্বাস ও নাটকীয় ম্যাচে মিশরের সাথে ১-১ গোলে ড্র করেছে ইরান। তবে, এই ড্রয়ের পর মাঠের লড়াই শেষ হলেও ইরানের আসল উত্তেজনা এখন মাঠের বাইরে। কারণ, নকআউট পর্বের টিকিট হাতে পাওয়া এখন আর পার্সিয়ানদের নিজেদের হাতে নেই, তা পুরোপুরি আটকে গেছে অন্য দলগুলোর জয়-হারের জটিল গাণিতিক সমীকরণে!

সিয়াটলের হাই-ভোল্টেজ এই ম্যাচে রেফারি বাঁশি বাজাতে না বাজাতেই স্তব্ধ হয়ে যায় ইরান শিবির। ম্যাচের মাত্র ৫ মিনিটে মাহমুদ সাবেরের দুর্দান্ত এক স্ট্রাইকে এগিয়ে যায় ফারাওরা। প্রাথমিক ধাক্কা সামলে ম্যাচের ১০ মিনিটেই পেনাল্টি আদায় করে নেয় ইরান। কিন্তু পেনাল্টি স্পট থেকে গোল করতে চরম ব্যর্থ হন দলের প্রধান তারকা মেহেদি তারেমি, তাঁর শট রুখে দেন মিশরীয় গোলরক্ষক।

তবে তারেমির সেই গোল মিসের হতাশা ইরান বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি। ঠিক চার মিনিট পরেই রামিন রেজায়িয়ান দুর্দান্ত এক গোল করে পার্সিয়ানদের ম্যাচে সমতায় ফেরান। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সোজা খলিলজাদেহ বল মিশরের জালে জড়ালে উৎসবে মেতে উঠেছিল পুরো ইরান। কিন্তু ফুটবল বিধাতা যেন আজ অন্য স্ক্রিপ্ট লিখে রেখেছিলেন। ভিএআর পরীক্ষার পর অফসাইডের কারণে গোলটি বাতিল হলে একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ইরানকে।

এই ড্রয়ের ফলে জি-গ্রুপ থেকে রাজকীয়ভাবে শেষ ৩২ নিশ্চিত করেছে মিশর ও বেলজিয়াম। অন্যদিকে, ৩ ম্যাচ খেলে ৩ পয়েন্ট এবং সমান সমান (০) গোল ব্যবধান নিয়ে ইরান বর্তমানে গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে। তবে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সব গ্রুপের তৃতীয় স্থানে থাকা সেরা ৮টি দল যাবে পরের রাউন্ডে। সেই তালিকায় ইরান বর্তমানে সাময়িকভাবে ষষ্ঠ স্থানে ঝুলে রয়েছে।

ইরানের জন্য স্বস্তির খবর হলো, তারা ইতিমধ্যেই তৃতীয় স্থানে থাকা অন্য তিন পরাশক্তি,  দক্ষিণ কোরিয়া, উরুগুয়ে ও স্কটল্যান্ডের চেয়ে টেবিলের হিসেবে ওপরে অবস্থান করছে। তবে, নকআউট টিকিট নিশ্চিত করতে হলে ইরানকে এখন বাকি থাকা অন্য তিন গ্রুপের ম্যাচগুলোর ফলাফলের ওপর চাতক পাখির মতো চেয়ে থাকতে হবে। শনিবারের বাকি ম্যাচগুলো শেষ হওয়ার পর যদি অন্তত একটি দল ইরানের নিচে শেষ করে, তবেই কেল্লাফতে!

শনিবারের শেষ রাউন্ডের ম্যাচগুলোতে নিচের যে কোনো একটি পরিস্থিতি তৈরি হলেই নিশ্চিতভাবে পরের রাউন্ডে চলে যাবে ইরান:

ক্রোয়েশিয়ার হার: ক্রোয়েশিয়া যদি ঘানার কাছে যে কোনো ব্যবধানে হেরে যায়।

আলজেরিয়ার হার: আলজেরিয়া যদি অস্ট্রিয়ার কাছে যেকোনো ব্যবধানে হেরে টুর্নামেন্ট শেষ করে।

অস্ট্রিয়ার হার: অস্ট্রিয়া যদি আলজেরিয়ার কাছে যেকোনো ব্যবধানে হেরে যায়।

ডিআর কঙ্গো বনাম উজবেকিস্তান ম্যাচ ড্র: এই দুই দলের ম্যাচটি যদি ড্র হয়, তবে কোনো দলই ইরানকে টপকাতে পারবে না।

উজবেকিস্তানের অল্প ব্যবধানে জয়: উজবেকিস্তান যদি ডিআর কঙ্গোকে ৮ গোলের কম ব্যবধানে হারায়, তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে নকআউটে যাবে ইরান।

সিয়াটলের মাঠে গোল বাতিলের যে ক্ষত নিয়ে ইরান মাঠ ছেড়েছে, তা শনিবারের বাকি ম্যাচগুলোর ভাগ্য মিলিয়ে প্রশমিত হয় কি না, তা দেখার জন্য আরও কয়েকটি ঘন্টার অপেক্ষা মাত্র।

 

 

একাত্তর/এআরএস
ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের এক চরম রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ল্যাটিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল এবং এশিয়ার পাওয়ারহাউজ জাপান। আর এই হাইভোল্টেজ মহারণের আগে ফুটবল দুনিয়ায় পারদ চড়ালেন...
মাঠের নাম ফুটবল, যা মুহূর্তের মধ্যে একজনকে ট্র্যাজিক হিরো বানিয়ে দিতে পারে। বিশ্বকাপে ঠিক এমন এক নির্মম বাস্তবতার শিকার হলেন উরুগুয়ের ৪০ বছর বয়সী কিংবদন্তি গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। স্পেনের...
স্পেন ও উরুগুয়ের মতো বিশ্ব ফুটবলের দুই পরাশক্তিকে রুখে দিয়ে আগেই চমকে দিয়েছিল তারা। এবার এশিয়ান জায়ান্ট সৌদি আরবকে স্তব্ধ করে দিয়ে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক অবিশ্বাস্য রূপকথা লিখল আফ্রিকার ছোট্ট...
বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে জাপান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে নকআউট নিশ্চিত করেছে এশিয়ার দলটি।
ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের এক চরম রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ল্যাটিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল এবং এশিয়ার পাওয়ারহাউজ জাপান। আর এই হাইভোল্টেজ মহারণের আগে ফুটবল দুনিয়ায় পারদ চড়ালেন...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৫ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৭৪৪ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭২টি শিশু। 
মাঠের নাম ফুটবল, যা মুহূর্তের মধ্যে একজনকে ট্র্যাজিক হিরো বানিয়ে দিতে পারে। বিশ্বকাপে ঠিক এমন এক নির্মম বাস্তবতার শিকার হলেন উরুগুয়ের ৪০ বছর বয়সী কিংবদন্তি গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। স্পেনের...
নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায়। সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফর আন্তর্জাতিক মহলে এমনি বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর