মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে পাল্টা আঘাত ইরানের

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৬:০৬ পিএম

মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। ইরানের প্রধান প্রধান ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে এবার মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা আঘাত হেনেছে তেহরান। দেশটির শক্তিধর এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই অঞ্চলে থাকা মার্কিন সামরিক অবস্থানগুলোকে “লক্ষ্যবস্তু” বানিয়ে এই হামলা চালায়।

শনিবার (২৭ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জরুরি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।

ইরানের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো মার্কিন লক্ষ্যবস্তুর নাম উল্লেখ করা না হলেও, বাহরাইন তাদের ভূখণ্ডে ইরানি ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজে ইরানি ড্রোন হামলার ঘটনার পর এই সংঘাতের সূত্রপাত হয়। ওয়াশিংটনের দাবি, সেই ড্রোন হামলার জুতসই জবাব দিতেই তারা ইরানের ভেতর বিমান হামলা চালিয়েছিল। তবে মার্কিন অভিযানের পরপরই আইআরজিসি মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন অবস্থানে পাল্টা আঘাত হানলো।

এদিকে এই চরম উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আরেকটি বড় ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের দীর্ঘ মধ্যস্থতার পর অবশেষে একটি ‘কাঠামো চুক্তি’ স্বাক্ষর করেছে ইসরাইল ও লেবানন। ওয়াশিংটনের দাবি, এই ঐতিহাসিক চুক্তির মূল লক্ষ্য হলো দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিনের ‘অন্তহীন সংঘাতের চক্রের’ অবসান ঘটানো।

তবে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই চুক্তিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। হিজবুল্লাহর একজন শীর্ষস্থানীয় আইনপ্রণেতা এই চুক্তির কঠোর সমালোচনা করে বলেছেন, এটি একটি একপেশে চুক্তি যা কেবল ইসরায়েলের “স্বার্থই রক্ষা করবে”। ফলে তেহরান-ওয়াশিংটন সরাসরি সংঘাত ও হিজবুল্লাহর এই অবস্থানে পুরো মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখন চরম অগ্নিগর্ভ রূপ নিয়েছে।

একাত্তর/এসি
হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার পর ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে যুদ্ধবিরতির ‘নির্বোধ...
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রথম দফার শান্তি বৈঠক শেষ হতে না হতেই শুরু হয়েছে নতুন কূটনৈতিক টানাপোড়েন। ইরান আবারও তাদের দেশে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার...
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় নাগরিকদের মাটি কেটে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তের ১০৮৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে...
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
ফুটবল বিশ্বকাপের কে- গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী মহারণে রোববার ভোর সাড়ে ৫টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে লাতিনের অদম্য শক্তি কলম্বিয়া এবং ইউরোপের পরাশক্তি পর্তুগাল। আর এই হাইভোল্টেজ...
ফিফা বিশ্বকাপের এল- গ্রুপের ভাগ্য নির্ধারণী ম্যাচে ভোর ৩টায় ফিলাডেলফিয়ায় ঘানার মুখোমুখি হচ্ছে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার এই অলঘোষিত ফাইনালে মাঠের লড়াইয়ের আগেই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর