জুলাই থেকে ‘স্মার্ট ক্লাসরুম’ ও শিক্ষকদের ট্যাব দেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৩:২০ পিএম

দেশের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ফাঁকিমুক্ত ও আধুনিক করতে আগামী জুলাইয়ের বাজেট থেকে ‘স্মার্ট ক্লাসরুম’ চালু এবং শিক্ষকদের সরকারিভাবে ট্যাবলেট (ট্যাব) দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস না হওয়া সত্ত্বেও শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে ভাইরাল হতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

রোববার (২৮ জুন) সকালে সিলেটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিজিটাল মনিটরিং ব্যবস্থার ওপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ সালে সরকারের দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার ও শিক্ষকদের সহায়তায় দেশে নকল প্রতিরোধ করা সম্ভব হয়েছিলো, যার সুফল হিসেবে সে সময়ে পাস করা শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশে প্রতিষ্ঠিত।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের বিষয়ে মন্ত্রী বলেন, সিসি ক্যামেরা শুধু পরীক্ষার নকল ধরার জন্য নয়; শিক্ষকরা ক্লাসে ঠিকমতো পড়াচ্ছেন কিনা—তা এখন থেকে মন্ত্রণালয় থেকে সরাসরি মনিটরিং করা যাবে।

মতবিনিময় সভায় নিজের বিরুদ্ধে হওয়া অতীত মামলাগুলোর প্রসঙ্গ টেনে ড. এহসানুল হক মিলন ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের বিরুদ্ধে অতীতে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে বছর পর বছর জেলে আটকে রাখা হয়েছে, যার কোনোটিরই বাস্তব অস্তিত্ব নেই। এমনকি তদন্তেও একটিও দুর্নীতির মামলা পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, মোবাইল চুরি বা ভ্যানিটি ব্যাগ চুরির মতো হাস্যকর সব মামলা দিয়ে আমাদের জামিন পর্যন্ত দেওয়া হতো না। আর সেই সুযোগে ধ্বংস করা হয়েছে দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থাকে।

দেশের গ্রামীণ অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক সঙ্কট দূর করার বিষয়ে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, বদলি বা নিয়োগের ক্ষেত্রে প্রচলিত তদবির সংস্কৃতির বাইরে এসে যৌক্তিক সমন্বয়ের মাধ্যমে শিক্ষা প্রশাসনকে সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে এগিয়ে নেওয়া হবে।

সভায় সিলেট শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় শিক্ষা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আয়ের ৩৫ শতাংশ টাকা মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ...
মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাচের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে দুই পেশাদার নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 
মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রুর বিরুদ্ধে ইন্টার মায়ামির ২-১ গোলের হার স্বস্তি না দিলেও, বিশ্ব ফুটবলের ইতিহাসের পাতায় আরও এক নতুন মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছেন আধুনিক ফুটবলের জাদুকর...
আগের ম্যাচে শেষ মুহূর্তের ড্রয়ের দুঃস্বপ্ন মুছে অবশেষে স্বরূপে ফিরল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল! ব্রিসবেনের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একপর্যায়ে ২-১ গোলে পিছিয়ে পড়ে হারের শঙ্কায়...
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের অনুমতি...
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর