আর্জেন্টিনার সামনে ফাইনালের সহজ রোডম্যাপ!

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৭:১৪ পিএম

গ্রুপ পর্বে শতভাগ জয় তুলে নিয়ে দাপটের সাথেই বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার বিশ্বসেরার মুকুট মাথায় পরার মিশনে থাকা লিওনেল স্কালোনির দল নকআউট পর্বের ড্রর মারপ্যাঁচে এক অবিশ্বাস্য ও সুবিধাজনক সমীকরণের সামনে দাঁড়িয়েছে। পরিসংখ্যান ও সূচি বলছে, সেমিফাইনালের আগে আর্জেন্টিনার ফাইনাল পর্যন্ত যাওয়ার পথটা বেশ মসৃণ; কারণ শেষ চারের লড়াইয়ে নামার আগে কোনো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দেশের মুখোমুখি হতে হচ্ছে না আলবিসেলেস্তেদের!

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে দ্বিতীয় রাউন্ড তথা শেষ ৩২-এর লড়াইয়ে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ কেপ ভার্দেকে। স্পেন, দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে এবং সৌদি আরবের মতো কঠিন গ্রুপ থেকে উরুগুয়েকে টুর্নামেন্ট থেকে লাথি মেরে বের করে দিয়ে নকআউটে জায়গা করে নিয়েছে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক এই আফ্রিকার দলটি।


আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় আমেরিকার মিয়ামিতে এই ‘জায়ান্ট কিলার’দের মুখোমুখি হবেন লিওনেল মেসিরা। কাগজে-কলমে আর্জেন্টিনা ফেভারিট হলেও, উরুগুয়ের বিদায়ঘণ্টা বাজানো এই নবাগত দলটিকে বিন্দুমাত্র হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ: মিয়ামির মাঠে কেপ ভার্দে বাধা পার করতে পারলে শেষ ষোলো বা রাউন্ড অব সিক্সটিনে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া অথবা মিশরের মধ্যকার ম্যাচের জয়ী দল। আর সেই বৈতরণী পার হয়ে কোয়ার্টার ফাইনালে উঠলে স্কালোনির শিষ্যদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে সুইজারল্যান্ড, আলজেরিয়া, কলম্বিয়া কিংবা ঘানার মধ্যে যেকোনো একটি দল। মজার ব্যাপার হলো, এই সম্ভাব্য চার দলের কেউই ফুটবল ইতিহাসে কখনো বিশ্বকাপ জেতেনি। ফলে সেমিফাইনালের আগে কোনো বড় পরাশক্তির মুখে পড়ার চাপ একেবারেই থাকছে না বর্তমান চ্যাম্পিয়নদের ওপর।


শেষ চারে দেখা হতে পারে ব্রাজিল বা ইংল্যান্ড:
আর্জেন্টিনার আসল পরীক্ষা শুরু হবে সেমিফাইনালে পা রাখলে। ফাইনালে ওঠার সেই মহাসংগ্রামে গিয়ে কোনো সাবেক বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হতে পারে নীল-সাদা জার্সিধারীরা। সেই পর্যায়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল অথবা ইংল্যান্ড।

বিশ্বকাপের মতো মঞ্চে এই ধরনের সহজ সূচি যেকোনো দলের জন্যই পরম সৌভাগ্যের। এখন দেখার বিষয়, স্কালোনির ল্যাবরেটরির ফুটবলাররা এই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে টানা দ্বিতীয়বারের মতো ট্রফি ঘরে তুলতে পারেন কি না!

একাত্তর/এআরএস
গ্রুপ পর্বে ইংল্যান্ড ও ঘানার মধ্যকার ম্যাচ চলাকালীন গ্যালারিতে সাদা পাউডার ছিটিয়ে রাতারাতি বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন ঘানার কুখ্যাত তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম। এবার সেই রহস্যময় তান্ত্রিক...
ফুটবল দুনিয়ায় ভক্তদের প্রকারভেদ অনেক। কেউ ম্যাচের চুলচেরা কৌশল খোঁজেন, কেউ মজে থাকেন কাটখোট্টা পরিসংখ্যানে, আর একদল আছেন যারা মাঠের চেয়ে বেশি ভরসা রাখেন ‘ইশারা’ বা ভাগ্যের অলৌকিক সংকেতের ওপর! যারা...
উৎসব আর কাজের বাইরে ব্রাজিলিয়ান সংস্কৃতির যে দুটি জিনিস রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে, তা হলো, উন্মাদনা আর গভীর বিশ্বাস। আর, এই দুইয়ের মেলবন্ধন যখন ফুটবল বিশ্বকাপের মঞ্চে এসে এক হয়, তখন ব্রাজিলের...
রাতেই শুরু হয়ে যাচ্ছে ফিফা বিশ্বকাপের চলতি আসরের মূল লড়াই, হয় বাঁচা না হয় মরণ। মাঠের খেলাই হোক আরম, ট্রাইব্রেকারই হোক, শেষ পর্যন্ত গোলের ফয়সালাতেই নির্ধারিত হবে দলগুলো ভাগ্য। আর এই  নকআউট পর্ব তথা...
বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে অতিরিক্ত আইজি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, রপ্তানিমুখী শিল্পকে শক্তিশালী করা এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের জন্য...
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার নবায়নযোগ্য জ্বালানিতে নতুন দিগন্ত উন্মোচনের উদ্যোগ নিয়েছে। সোলার বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি, ব্যাটারি ও প্রয়োজনীয় উপকরণের ওপর শুল্ক সম্পূর্ণ...
চূড়ান্ত ফলাফলে বিভিন্ন সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারে মোট এক হাজার ৩২০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সরকারের কাছে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর