সাপের ভয়াবহ আক্রমণের শিকার শিশুটি শঙ্কামুক্ত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৯ পিএম

ভারতের মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলায় ছয় বছর বয়সী এক শিশুর গলায় প্রায় দুই ঘণ্টা ধরে জড়িয়েছিলো এক বিষধর গোখরা। এসময় সাপটি কামড়ও বসিয়েছে ওই শিশুর হাতে। আর সেই রুদ্ধশ্বাস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ওই শিশুর জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেন হাজার হাজার নেট নাগরিক। 

অবশেষে ঘটনার চার দিন পর সেই শঙ্কা দূর হয়েছে। সাপের ভয়াবহ আক্রমণের শিকার শিশুটি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার জানিয়েছ, ওই ঘটনার পর ছয় বছর বয়সী পুর্বা গডকরিকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসার পর সে এখন শঙ্কামুক্ত। 

আরও পড়ুন: সাবেক আফগান কর্মকর্তাদের বাসা থেকে কোটি ডলার জব্দ

ভিডিওতে দেখা যায়, সাপটি পুর্বার গলা জড়িয়ে ফণা তুলে বসে আছে। এসময় পুর্বা আতঙ্কিত অবস্থায় তার বাড়ির বিছানায় চুপচাপ শুয়ে ছিলো। তার পরিবারের সদস্যরা তাকে স্থির হয়ে থাকতে বলে, যাতে সাপটি উত্তেজিত হয়ে না কামড়য়। 

ছোট্ট পুর্বা প্রায় দুই ঘণ্টা স্থির হয়ে শুয়ে থাকে। যখন তার মনে হলো সাপটি সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন সে একটু নড়াচড়া করে। আর তখনই বিষধর গোখরাটি তার হাতে কামড় বসায়। এরপর তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়।   

টানা চার দিনের লড়াই শেষে চিকিৎসকরা জানান, ছোট্ট পুর্বা এখন শঙ্কামুক্ত।  


একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর