টাইমসের প্রভাবশালীর তালিকায় তালেবান নেতা বেরাদার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৩ পিএম

যুক্তরাষ্ট্রভিত্তিক টাইমস ম্যাগাজিনের করা বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন আফগানিস্তানের কট্টর ইসলামপন্থী গোষ্ঠী তালেবানের নতুন সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বেরাদার।

বুধবার প্রকাশিত টাইমসের এই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও আছেন।

টাইমসের চলতি বছরের শত প্রভাবশালীর তালিকায় লিডারস ক্যাটাগরিতে ২০ জনের নাম রয়েছে। এর মধ্যে প্রথমে আছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা। এরপরই আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (২য়), চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (৩য়), মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস (৫ম), ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট (৮ম), সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (১১তম), ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (১২তম) এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (১৭তম)।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি (১৫তম), যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক ড. রচেলে ওয়ালেনস্কি (১৬তম) এবং সবার শেষে আছেন সদ্য আফগানিস্তানের ক্ষমতায় আসা তালেবান নেতৃত্বাধীন সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার।

তবে আইকন ক্যাটাগরিতে সবার শীর্ষে আছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী ডিউক অব সাসেক্স মেগান মার্কেল। এই তালিকায় যথাক্রমে আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্স, রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি, টেনিস কুইন নাওমি ওসাকার মতো ব্যক্তিত্ব। 


একাত্তর/এআর

সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিতে বড় ধরনের একটি চুক্তি ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
পেন্টাগনের আনুষ্ঠানিক তথ্যভাণ্ডারে হতাহতের সংখ্যা এখনও কম দেখানো হচ্ছে। তথ্য হালনাগাদে বিলম্বের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের।
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর