স্বপ্ন অপূর্ণ রেখেই সৌদিতে প্রাণ হারালেন রামগঞ্জের মহসিন

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৯:২১ পিএম

সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন নিয়ে প্রায় ছয় বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা মো. মহসিন (৩৮)। পরিবারকে ভালো রাখতে প্রবাসের কঠিন জীবন বেছে নিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন আর পূরণ হলো না। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় থেমে গেলো তার জীবনের সব সংগ্রাম।

বুধবার (১ জুলাই) স্থানীয় সময় বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে সৌদি আরবের দাম্মাম শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হন মহসিন। 

কোম্পানির কাজ শেষে বাসায় ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহত মহসিন রামগঞ্জ উপজেলার ৩ নম্বর ভাদুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরুন্দী ব্যাপারী বাড়ির মনির হোসেনের ছেলে।

তার মৃত্যুর খবর দেশে পৌঁছাতেই পরিবারে নেমে আসে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ। প্রিয়জনকে হারানোর বেদনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। গ্রামের প্রতিবেশীরাও ছুটে আসছেন শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে।

স্থানীয়রা জানান, পরিবারের সুখ-স্বাচ্ছন্দ্যের আশায় দীর্ঘদিন ধরে প্রবাসে কঠোর পরিশ্রম করছিলেন মহসিন। তার অকাল মৃত্যু শুধু পরিবারের জন্য নয়, পুরো এলাকাবাসীর জন্যই এক অপূরণীয় ক্ষতি। সবাই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সৌদি আরব থেকে নিহত মহসিনের মৃত্যুর খবর আমরা জেনেছি। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে স্বজনরা জানিয়েছেন। 

আরবিএস
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িয়ে পড়া ও পবিত্রতা লঙ্ঘনের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত...
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ আইনি ও নিরাপত্তা নির্দেশিকা জারি করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। প্রবাসীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, আইনি জটিলতা এড়ানো এবং বিদেশে...
ছুটিতে দেশে ফেরার পথে সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুইজন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ও সহোদর ভাই।
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি কর্মীর পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে; প্রয়োজনে ডিএনএ পরীক্ষাও...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর