আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১২:৫৫ পিএম

আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল সুইসরা। প্রথম ও দ্বিতীয়ার্ধে একটি করে গোল করে সহজ জয় নিয়ে নকআউটের পরের ধাপে জায়গা করে নেয় তারা।

শেষ ষোলোতে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ হবে কলম্বিয়া ও ঘানার মধ্যকার ম্যাচের বিজয়ী দল।

ম্যাচের ১০ মিনিটে বাঁ প্রান্ত থেকে ইয়োহান মানজাম্বিওর দারুণ ক্রসে ব্রিল এম্বোলো হেডে বল জালে পাঠিয়ে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন। গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালালেও সুইস রক্ষণভাগ ভাঙতে পারেনি আলজেরিয়া।

বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করেন ড্যান এনডোয়ে। তার গোলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় সুইজারল্যান্ডের। দুই গোলের একটিও ঠেকাতে পারেননি আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান।

এই হারের মধ্য দিয়ে রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নিল আলজেরিয়া। এর আগে আইভরি কোস্ট, ডিআর কঙ্গো, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকাও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। ফলে আফ্রিকার প্রতিনিধিদের মধ্যে একমাত্র মরক্কোই শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।

আলজেরিয়ার জন্য এটি আরও একটি হতাশার পরিসংখ্যান। বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে পাঁচবার খেলেও এখন পর্যন্ত কোনো ম্যাচ জয়ের স্বাদ পায়নি উত্তর আফ্রিকার দেশটি।

আরবিএস
জয়ের পর আবেগঘন এক মুহূর্তের জন্ম দেন পর্তুগিজ ফুটবলাররা। প্রয়াত সতীর্থ দিয়োগো জোটার স্মরণে জাতীয় দলের ২১ নম্বর জার্সি উঁচিয়ে ধরে জয় উৎসর্গ করেন তারা।
বিশ্বকাপ ফুটবলের নকআউটের প্রথম পর্বে হাইভোল্টেজ ম্যাচে শুক্রবার সকাল ৯টায় ভ্যাঙ্কুভারে মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড ও আলজেরিয়া। তবে, মাঠের লড়াই ছাপিয়ে এই ম্যাচটি রূপ নিয়েছে এক অদ্ভুত আবেগ ও চেনা...
ফুটবল বিশ্বকাপের ইতিহাসের অন্যতম দীর্ঘমেয়াদী এবং তিতা শত্রুতার ম্যাচ নিয়ে রোববার সকাল ৮টায় মুখোমুখি হচ্ছে অস্ট্রিয়া ও আলজেরিয়া। এই ম্যাচের আবহেই জড়িয়ে আছে ৪৪ বছর আগের এক চরম বেইমানির ইতিহাস, যা...
প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেই বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ডি গ্রুপে দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ ৩২-এ উঠেছে সকারুজরা।
ফুটবল মাঠে হার-জিত তো থাকবেই, কিন্তু দক্ষিণ কোরিয়ার জাতীয় দলের সাবেক কোচ হং মিউং-বোর পরিণতি যেন হার-জিতের সীমানা ছাড়িয়ে এক চরম উত্তেজনাকর থ্রিলারে পরিণত হয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে দলের...
বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কণ্ঠে যেন অন্যরকম এক আত্মবিশ্বাস। গ্রুপ পর্বে দাপট দেখিয়ে নকআউটে ওঠা বিশ্বচ্যাম্পিয়নরা নাকি শুধু লিওনেল মেসির জাদুকরী পায়ের...
বিশ্বকাপের নকআউট পর্ব মানেই কি শঙ্কার ঘনঘটা? জার্মানি আর নেদারল্যান্ডসের মতো জায়ান্টরা যখন পেনাল্টি শুটআউটে হেরে বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিয়েছে, তখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিবিরেও...
বিশ্বকাপের নকআউটের লড়াই মানেই টানটান উত্তেজনা, আর যখন প্রতিপক্ষ কেপ ভার্দের মতো অজেয় ডার্ক হর্স, তখন স্নায়ুর চাপ থাকাটাই স্বাভাবিক। কিন্তু মাঠের খেলোয়াড়দের চেয়েও আজ যেন বেশি উত্তেজিত আর্জেন্টিনার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর