ওয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়ার বাধা টপকালো স্পেন

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১১:৪৪ এএম

বিশ্বকাপে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে স্পেন। মিকেল ওয়ারজাবালের জোড়া গোল আর পেড্রো পোরোর এক গোলে অস্ট্রিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্প্যানিশদের দখলে।

বল দখল, পাসিং ও আক্রমণে প্রতিপক্ষকে পুরো ম্যাচজুড়েই চাপে রেখেছিল স্পেন। অস্ট্রিয়ার রক্ষণভাগ স্পেনের গতি ও ধারালো আক্রমণের সামনে বারবার অসহায় হয়ে পড়ে। গোল বাতিল হওয়া এবং একটি ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে না এলে ব্যবধান আরও বড় হতে পারত। শেষ ষোলোতে স্পেনের প্রতিপক্ষ হবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল।

প্রথমার্ধের শুরুতে স্পেন একাধিক সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না। লামিন ইয়ামালের কর্নার থেকে মার্ক কুকুরেয়ার প্রচেষ্টা জালে জড়ালেও পও কুবারসির ফাউলের কারণে সেটি বাতিল হয়। পরে ওয়ারজাবালের নিচু শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেক্সান্ডার শ্লাগার।

তবে ৩৬ মিনিটে আর রক্ষা হয়নি। পেড্রির পাস থেকে কুকুরেয়ার নিখুঁত ক্রসে দারুণ ফিনিশিংয়ে স্পেনকে এগিয়ে দেন ওয়ারজাবাল।

গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্পেন। ইয়ামালের গতিময় উইং প্লে অস্ট্রিয়ার রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলে। অ্যালেক্স বায়েনার ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসে, আর ফিরতি বলে ইয়ামালের শটও দুর্দান্তভাবে রুখে দেন শ্লাগার।

অন্যদিকে পুরো প্রথমার্ধে উল্লেখযোগ্য কোনো সুযোগই তৈরি করতে পারেনি অস্ট্রিয়া।

বিরতির পরও আক্রমণের ধার কমায়নি স্পেন। ম্যাচে ফেরার আশায় সাসা কালাইজিচ ও মার্কো আরনাউটোভিচকে নামায় অস্ট্রিয়া। মাঠে নেমেই কালাইজিচের হেড অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্পেন। অ্যালেক্স বায়েনার ক্রসে পেড্রো পোরোর হেডে জালে বল জড়ায়। স্পেনের জার্সিতে এটি ছিল পোরোর প্রথম আন্তর্জাতিক গোল।

এরপরও একের পর এক সুযোগ তৈরি করে স্পেন। ইয়ামালের নিশ্চিত গোলের শট গোললাইন থেকে ক্লিয়ার করেন ডেভিড আলাবা। তবে শেষ মুহূর্তে আর ভুল করেননি ওয়ারজাবাল। ৮৯ মিনিটে কুকুরেয়ার নিখুঁত ক্রসে ফাঁকায় দাঁড়িয়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড।

ম্যাচ শেষে সন্তুষ্টি প্রকাশ করলেও উন্নতির সুযোগ দেখছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

তিনি বলেন, আমরা অসাধারণ একটি ম্যাচ খেলেছি। আমি খুবই খুশি, কারণ প্রায় সব দিক থেকেই আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পেরেছি। তবে এখন থেকে প্রতিটি ম্যাচই কঠিন হবে। প্রতিটি ম্যাচে নতুন চ্যালেঞ্জ থাকবে। আমরা বিশ্বকাপের সবচেয়ে কঠিন পর্যায়ে প্রবেশ করছি।

দাপুটে জয় নিয়ে শেষ ষোলোতে ওঠা স্পেনের সামনে এবার অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা—রোনাল্ডোর পর্তুগালের বিপক্ষে হাইভোল্টেজ লড়াই।

আরবিএস
ইউরোপিয়ান ফুটবলে এক রোমাঞ্চকর ও নাটকীয় রাত! বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের দুর্গে হানা দিয়ে তাদের দীর্ঘ ৪৩ ম্যাচের রেকর্ড অজেয় যাত্রা থামিয়ে দিল ইংল্যান্ড। রোববার রাতে মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে...
স্প্যানিশ সেকেন্ড ডিভিশনের ম্যাচে মাঠে খেলার ছলে ঘটা এক মর্মান্তিক দুর্ঘটনায় টেনেরিফ ফরোয়ার্ড জেসুস দে মিগুয়েলের অকাল মৃত্যুর পর গভীর শোকে ভেঙে পড়েছেন এফসি আন্দোরার গোলরক্ষক জেসুস ওউওনো। এই...
ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে এক অনভিপ্রেত সংঘর্ষের পর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন স্প্যানিশ ক্লাব তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগুয়েল। ৩০ বছর বয়সী এই ফুটবলারের আকস্মিক...
মাত্র ১৯ বছর বয়সেই ইউরোপিয়ান ফুটবলে রীতিমতো ঝড় তুলেছেন স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল! উয়েফা নেশনস লিগে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্পেনের ৩-১ গোলের চোখধাঁধানো জয়ের রাতে আবারও ফুটবল বিশ্বকে...
দুই বছর বিরতির পর আবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীতে ফিরছে বাংলাদেশী নির্মাতার সিনেমা। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর বসবে উৎসবটির ৩২তম আসর। এবারের আসরে জায়গা করে নিয়েছে নির্মাতা...
দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ কমা‌নো হয়েছে ছয় হাজার ১৮২ টাকা। এতে করে ভালো মানের স্বর্ণের দাম দুই লাখ টাকার নিচে নেমে...
ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে মানিকগঞ্জ ও আশপাশের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
নিউজিল্যান্ডের মাটিতে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ রান করে নতুন ইতিহাস গড়েছে সফরকারী ভারত। প্রথম ইনিংসে ৭২০ রান করে ইনিংস ঘোষণা করেছে দলটি। এতে প্রথম ইনিংসে ভারতের লিড দাঁড়িয়েছে ৩৫২ রান। দলের প্রথম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর