টেকনাফ সীমান্তে আতঙ্ক, বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৪ পিএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ঘিরে টেকনাফ সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে রাখাইনের দুই গুরুত্বপূর্ণ শহর মংডু ও বুথিডং -এ বিমান হামলার শব্দ না শোনা গেলেও আগের দু'দিনের টানা বিস্ফোরণের কারণে এখনও সীমান্তবর্তী জনপদের মানুষের আতঙ্ক কাটেনি। স্থানীয়দের আশঙ্কা, পরিস্থিতির আরও অবনতি হলে নতুন করে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ ঘটতে পারে।

মিয়ানমারের জান্তা বাহিনী আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা মংডু, বুথিডং, কিয়াকতাওসহ রাখাইনের বিস্তীর্ণ এলাকায় দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। হামলার লক্ষ্য শুধু আরাকান আর্মির অবস্থান নয়, বেসামরিক প্রশাসন ও সামাজিক কাঠামোকেও দুর্বল করে দেওয়া। এসব হামলার কারণে রোহিঙ্গাদের পাশাপাশি রাখাইন জনগোষ্ঠীর অনেক মানুষও নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছেড়ে যাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

সীমান্তের ওপারের এমন পরিস্থিতিতে টেকনাফের বাসিন্দারা দিন কাটাচ্ছেন উদ্বেগে। থেমে থেমে ভারী বোমা বিস্ফোরণের শব্দ তাদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে। সবচেয়ে বড় শঙ্কা, সংঘাত তীব্র হলে আবারও বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারে।

কক্সবাজারের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গারাও নিয়মিত মিয়ানমারের পরিস্থিতির খোঁজ রাখছেন। তাদের অনেকের স্বজন এখনো রাখাইনে অবস্থান করছেন। 

ক্যাম্পে থাকা কয়েকজন রোহিঙ্গার দাবি, মিয়ানমারে থাকা অনেক রোহিঙ্গাই দীর্ঘদিন ধরে দেশ ছাড়ার সুযোগের অপেক্ষায় রয়েছেন। পরিস্থিতি আরও খারাপ হলে তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করতে পারেন।

এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক ও মিয়ানমারে বাংলাদেশের সাবেক কূটনীতিক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম জানান, চলমান সংঘাতের কারণে নতুন করে বহু রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে। তাই সীমান্তে সর্বোচ্চ সতর্কতা ও কার্যকরভাবে সীমান্ত সিল করে রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, গত দুই বছরে নতুন করে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। নতুন করে সংঘাত তীব্র হলে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

আরবিএস
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা রোহিঙ্গা মামলার আইনি তহবিলে সহায়তা এবং বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে না পারা পর্যন্ত জীবনরক্ষাকারী মানবিক সহায়তা অব্যাহত রাখতে ইসলামি...
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দৃঢ় সমর্থন ও পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংস্থাটির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ। 
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফেরত পাঠানোই এখন সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর