দিয়াজ-এমবাপের দ্বৈরথ ঘিরে টানটান উত্তেজনা

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৮:১৪ পিএম

বোস্টনের কোয়ার্টার ফাইনালের মহাযুদ্ধ কেবল ফ্রান্স আর মরক্কোর ঔপনিবেশিক ইতিহাসের লড়াই নয়, এটি আসলে স্পেনের মালাগা থেকে আসা এক যুবকের নিজের পরিচয় প্রমাণ এবং রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমের দুই পরম বন্ধুর একে অপরকে টেক্কা দেওয়ার গল্প। রাত ২টায় মাঠের লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন রিয়াল মাদ্রিদের দুই বর্তমান মহাতারকা, কিলিয়ান এমবাপে এবং মরক্কোর আক্রমণভাগের নতুন প্রাণভোমরা ব্রাহিম দিয়াজ। ইতিহাস, আবেগ আর রিয়াল মাদ্রিদের অভ্যন্তরীণ রসায়নে ঠাসা এই ম্যাচটি ফুটবলপ্রেমীদের জন্য এক চরম রোমাঞ্চকর প্যাকেজ হতে যাচ্ছে।

মাত্র ২৬ বছর বয়সেই মরক্কোর বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে চাপিয়ে রীতিমতো উড়ছেন ব্রাহিম দিয়াজ। এটি তাঁর ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হলেও, ইতিমধ্যে টুর্নামেন্টে চারটি অ্যাসিস্ট করে যে কোনো আফ্রিকান ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের ঐতিহাসিক রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। মরক্কোর ‘অ্যাটলাস লায়ন্স’দের আক্রমণভাগের মূল চাবিকাঠি এখন এই মালাগার ছেলের পায়েই।


তবে এই পথটা ব্রাহিমের জন্য মোটেও সহজ ছিল না। রিয়াল মাদ্রিদের হয়ে নিয়মিত খেলার পাশাপাশি এই ২৫-২৬ মৌসুমেই মরক্কোর মাটিতে হওয়া আফ্রিকান নেশনস কাপের বিতর্কিত ফাইনালে সেই বিখ্যাত ‘পানেঙ্কা’ শটে পেনাল্টি গোল করে মরক্কোকে ট্রফি জিতিয়েছিলেন তিনি। সিএএস’এর চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকা ব্রাহিমই এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের একমাত্র খেলোয়াড়, যার ঝুলিতে এই মরসুমে একটি অফিশিয়াল আন্তর্জাতিক ট্রফি রয়েছে!

আর ভাগ্যের কী নির্মম পরিহাস, আজ সেই ব্রাহিমকেই লড়তে হচ্ছে তাঁর রিয়ালের সতীর্থ ও অন্যতম সেরা বন্ধু কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে। দুই বছর আগে এমবাপ্পে যখন সান্তিয়াগো বার্নাব্যুতে পা রাখেন, তখন ফরাসি অধিনায়ককে রিয়ালের ড্রেসিংরুমে মানিয়ে নিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন এই ব্রাহিমই। তাঁদের বন্ধুত্ব এতটাই গভীর যে, রিয়ালের হয়ে গোল করার পর এমবাপে বহুবার ব্রাহিমের সেই সিগনেচার গোল উদযাপনের ভঙ্গি নকল করে উল্লাস করেছেন।


কিন্তু আজ বস্টনের মাঠে সেই দোস্তি রূপ নিতে যাচ্ছে এক চরম বৈরিতায়। বন্ধুত্বের চাদর সরিয়ে আজ ৯০ মিনিটের জন্য একে অপরের টুঁটি চেপে ধরতে প্রস্তুত এই দুই রিয়াল তারকা।

মাঠের বাইরেও মরক্কোর সাধারণ মানুষের মনে ব্রাহিমের প্রভাব এখন আকাশচুম্বী। আমেরিকায় মরক্কো দল যে হোটেলে অবস্থান করছে, সেখানে হাজার হাজার সমর্থক কেবল ব্রাহিমকে একনজর দেখার জন্য হোটেলের ব্যালকনির নিচে ভিড় জমাচ্ছেন।


ব্রাহিম ব্যালকনিতে আসতেই যে উন্মাদনা আর ইউফোরিয়া তৈরি হচ্ছে, তা মরক্কোবাসীর ২০২২ সালের সেই চতুর্থ স্থান অর্জনের রূপকথাকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্নকে আরও উসকে দিচ্ছে।

কাতারে হাকিমি-জিয়েশরা যা করেছিলেন, এবার ব্রাহিম দিয়াজের জাদুকরী পাস আর ক্ষিপ্র গতিতে ভর করে ফরাসিদের সাম্রাজ্য গুঁড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট কাটতে মরিয়া মরক্কো। এমবাপ্পে কি পারবেন নিজের বন্ধুকে থামিয়ে ফ্রান্সের দাপট ধরে রাখতে, নাকি ব্রাহিমের অ্যাসিস্টের বন্যায় ভেসে যাবে ফরাসি রক্ষণভাগ? উত্তর দেবে বস্টনের সবুজ গালিচা!

একাত্তর/এআরএস
বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের কোচিংয়ের রাজকীয় অভিষেকেও স্বস্তিতে থাকতে পারল না ফরাসি শিবির। নেশনস লিগের রোমাঞ্চকর ম্যাচে তুরস্কের মাটিতে ১-০ গোলের কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়লেও জয়সূচক গোলের পর ফরাসি...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর