কেন ইংল্যান্ডের বিরুদ্ধে মেসির কখনো খেলা হয়নি?

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১০:৩০ এএম

২০২৬ ফিফা বিশ্বকাপের মেগা সেমিফাইনালে যখন ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা, তখন ফুটবল বিশ্বের সব আলো কেড়ে নিয়েছেন ৩৯ বছর বয়সী বুড়ো জাদুকর লিওনেল মেসি। দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার, ৬টি বিশ্বকাপ এবং বিশ্ব ফুটবলের প্রায় সব পরাশক্তিকে এক হাত নিলেও থ্রি-লায়ন্সদের বিরুদ্ধে আর্জেন্টিনার সিনিয়র জার্সিতে মেসির এখনো কোনো ম্যাচ খেলা হয়নি।

ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন জাগতেই পারে, মেসি যখন দলে ছিলেন, তখন কেন ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর খেলা হয়নি? ইতিহাস ঘাটলে দেখা যাবে, এর পেছনে জড়িয়ে আছে দুই দশক পুরনো এক চরম নাটকীয়তা এবং মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে কালো দিন!


আর্জেন্টিনা ও ইংল্যান্ডের শেষ দেখা হয়েছিল আজ থেকে ২১ বছর আগে, ২০০৫ সালের ১২ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। তখন মেসির বয়স ছিল মাত্র ১৮ বছর। বার্সেলোনার এই বিস্ময় বালক সদ্য অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার তৎকালীন কোচ হোসে পেকারম্যানের অধীনে সিনিয়র দলে নিজের জায়গা পাকা করার লড়াইয়ে নেমেছিলেন। কিন্তু তার কিছুদিন আগেই ঘটে যায় এক নজিরবিহীন বিপর্যয়!

হাঙ্গেরির বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচে আর্জেন্টিনার হয়ে মেসির অভিষেক হয়েছিল। কিন্তু মাঠে নামার ঠিক ৪৭ সেকেন্ডের মাথায় কনুই দিয়ে এক ডিফেন্ডারকে আঘাত করার অপরাধে রেফারি তাঁকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠছাড়া করেন। অভিষেকের এই দুঃস্বপ্নের লাল কার্ডের কারণেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এক ম্যাচের নিষেধাজ্ঞা জোটে মেসির কপালে। আর সেই অলক্ষুণে নিষেধাজ্ঞার কোপটা গিয়ে পড়েছিল ইংল্যান্ড ম্যাচের ওপর! দলের সাথে জেনেভায় ভ্রমণ করলেও গ্যালারিতে বসে সতীর্থদের মারামারি দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না ১৮ বছরের সেই তরুণ মেসির।


মেসিহীন সেই ম্যাচে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে এক অবিশ্বাস্য গোলবন্যা দেখেছিল ফুটবল বিশ্ব। হার্নান ক্রেস্পোর গোলে আর্জেন্টিনা প্রথমে এগিয়ে গেলেও ইংল্যান্ডের হয়ে সমতা ফেরান ওয়েন রুনি। দ্বিতীয়ার্ধের শুরুতে ওয়াল্টার স্যামুয়েলের গোলে আর্জেন্টিনা আবারও ২-১ ব্যবধানে লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয়। কিন্তু নাটকের তখনও বাকি ছিল! ম্যাচের অন্তিম মুহূর্তে মাইকেল ওয়েনের জাদুকরী জোড়া গোলে ৩-২ ব্যবধানের এক রূপকথার জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড।

এই ম্যাচের ঠিক চার দিন পরেই অবশ্য মেসি নিষেধাজ্ঞা কাটিয়ে কাতারের বিরুদ্ধে ৩-০ গোলের জয়ে মূল একাদশে ফেরেন, কিন্তু ততক্ষণে থ্রি-লায়ন্সদের চাটনি বানানোর প্রথম সুযোগটি তাঁর হাত থেকে ফসকে যায়। দীর্ঘ দুই দশক পর সেই সুযোগ আবার ফিরে এসেছে।


মজার ব্যাপার হলো, ২০০৫ সালের সেই জেনেভা থ্রিলারে আর্জেন্টিনার রক্ষণভাগের মূল স্তম্ভ হিসেবে মাঠে থাকা দুই কিংবদন্তি খেলোয়াড় এখনও দলটির সাথে যুক্ত আছেন। সেই ম্যাচে আর্জেন্টিনার সেন্ট্রাল ডিফেন্সে খেলা ওয়াল্টার স্যামুয়েল এবং রবার্তো আয়ালা এখন কোচ লিওনেল স্কালোনির ড্রেসিংরুমের অন্যতম প্রধান মাস্টারমাইন্ড ও সহকারী কোচ!

২০০৫ সালের সেই আক্ষেপ ভুলে, দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় পর অবশেষে হ্যারি কেনদের মুখোমুখি হতে চলেছেন এলএমটেন। এবার আর কোনো প্রীতি ম্যাচ নয়, এবার লড়াইটা সরাসরি বিশ্বকাপের ফাইনালে ওঠার! ৪৭ সেকেন্ডের সেই লাল কার্ডের অভিশাপ কাটিয়ে ৩৯ বছরের মেসি এবার আটলান্টার মাটিতে ব্রিটিশদের অহংকার গুঁড়িয়ে দিতে পারেন কি না, তার ওপর চোখ রাখছে পুরো ফুটবল দুনিয়া!

একাত্তর/এআরএস
ফুটবল বিশ্বের বৈরিতা, তর্ক আর প্রতিদ্বন্দ্বিতাকে একপাশে সরিয়ে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরকে স্যালুট জানালেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘরের মাঠ এস্তাদিও...
অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাতে কেবল গ্যালারির আশি হাজার দর্শক কিংবা সতীর্থরাই কাঁদেননি, ফুটবল ঈশ্বর লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ে অশ্রুসজল হয়ে উঠেছিল তাঁর...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর