বিশ্বকাপ জয়ের পরই ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

আপডেট : ২০ জুলাই ২০২৬, ১০:১৪ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে স্পেন। অন্যদিকে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়ে সিংহাসন হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে রানার্স-আপ আর্জেন্টিনা।

রোববার নিউ জার্সি স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর ফাইনালে ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় লুইস দে লা ফুয়েন্তের স্পেন। এই জয়ের সুবাদে জানুয়ারির পর আবারও ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে ফিরে এল স্প্যানিশরা।


বিশ্বকাপে ফরাসিদের হারিয়ে ব্রোঞ্জ পদক জিতলেও ইংল্যান্ড ও ফ্রান্সের আগের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। থমাস টুখেলের ইংল্যান্ড চার নম্বরে এবং ফ্রান্স তিন নম্বরেই রয়েছে। টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে ওঠা ব্রাজিল এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে।

মরক্কো নিজেদের ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ৬ নম্বর স্থানে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে। অন্যদিকে শেষ ষোলো থেকে বিদায় নেওয়া পর্তুগাল দুই ধাপ পিছিয়ে নেমে গেছে ৭ নম্বরে। বেলজিয়াম এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছে, আর নেদারল্যান্ডস এক ধাপ পিছিয়ে নবম স্থানে নেমে এসেছে।


চার ধাপ এগিয়ে শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে মেক্সিকো। উল্টোদিকে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি শীর্ষ ১০ থেকে ছিটকে গিয়ে ১২তম স্থানে নেমে গেছে, যাদের ঠিক পেছনেই ১৩ নম্বরে ক্রোয়েশিয়া। আর বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া ইতালি পিছিয়ে ১৫ নম্বরে অবস্থান করছে।

এবারের ফিফা র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে নরওয়ে। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার দুর্দান্ত পারফর্ম্যান্সের সৌজন্যে এক ধাক্কায় ১২ ধাপ এগিয়ে ১৯ নম্বরে চলে এসেছে তারা।


আফ্রিকার দলগুলোর মধ্যে মিসর পাঁচ ধাপ এগিয়ে ২৪ নম্বরে এবং দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ে সাত ধাপ এগিয়ে ৩৪ নম্বরে উঠে এসেছে (উভয় দলই শেষ ষোলোতে খেলেছিল)। বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দে তিন ধাপ এগিয়ে ৬৪ নম্বরে উঠেছে, যা আট ধাপ এগিয়ে ৬৫ নম্বরে থাকা ঘানার ঠিক এক ধাপ ওপরে।

অন্যদিকে পুরো র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় অবনমন ঘটেছে তিউনিসিয়ার। এক লাফে ১২ ধাপ পিছিয়ে তারা চলে গেছে ৫৭ নম্বরে।

একাত্তর/এআরএস
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সারপ্রাইজ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি...
বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
মাত্র ১৯ বছর বয়সেই ইউরোপিয়ান ফুটবলে রীতিমতো ঝড় তুলেছেন স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল! উয়েফা নেশনস লিগে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্পেনের ৩-১ গোলের চোখধাঁধানো জয়ের রাতে আবারও ফুটবল বিশ্বকে...
বিশ্বকাপ বিজয়ের উদযাপনের উত্তাপ এখনও ম্লান হয়নি, তার মধ্যেই উয়েফা নেশনস লিগের মহারণে নিজেদের অপরাজেয় ধারাকে টানা ৪০ ম্যাচে নিয়ে গেল ফুটবলের নতুন বিশ্বরাজা স্পেন! মঙ্গলবার সেভিয়ার মাঠে ২০২৩ সালের...
উচ্চ বেতনের চাকরির লোভনীয় আশ্বাসে কম্বোডিয়ায় গিয়ে অনলাইন স্ক্যাম সেন্টারের অন্ধকার জগতে আটকা পড়া ৩০ জন বাংলাদেশি অবশেষে দীর্ঘ মুক্তিকষ্ট শেষে দেশে ফিরে এসেছেন।
গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনাকে বিএনপির ‘দলীয় সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন জামায়াতে...
রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের মালিকানাধীন এবং স্বল্পমেয়াদে ভাড়া দেওয়া একটি থ্রিপ্লেক্স বাসায় গভীর রাতে সফল অভিযান চালিয়েছে...
রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষীর মাঝে ১২ কোটি প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  মঙ্গলবার বিকালে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আখচাষীদের প্রণোদনা প্রদান ও জনসভায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর