হজ প্যাকেজ ২০২৭: কমলো বিমান ভাড়া, বাড়লো খাবার খরচ

আপডেট : ২১ জুলাই ২০২৬, ১২:৫৭ পিএম

২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা এবং সম্ভাব্য হজ ফ্লাইটের তারিখ।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৭ সালের হজে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ সুবিধা থাকবে। এর মধ্যে প্যাকেজ-১ এর মোট খরচ নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। আর সরকারি প্যাকেজ-২ এর খরচ ধরা হয়েছে পাঁচ লাখ পাঁচ হাজার ৬৪৮ টাকা।

অন্যদিকে, বেসরকারি এজেন্সির মাধ্যমে পরিচালিত প্যাকেজ-৩ (সাধারণ হজ প্যাকেজ)-এর খরচ নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

ধর্মমন্ত্রী জানান, ২০২৭ সালের হজে গমনেচ্ছুদের চলতি বছরের ২৪ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজকে কেন্দ্র করে আগামী বছরের আট এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের।

হজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় হজ যাত্রীদের বিমান ভাড়া যেখানে ছিল দুই লাখ টাকা, বর্তমান সরকার তা কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করেছে। বিমান ভাড়া উল্লেখযোগ্য পরিমাণে কমানো হলেও সামগ্রিক খরচ সমন্বয়ের বিষয়ে ব্যাখ্যা দেন মন্ত্রী।

তিনি জানান, সৌদি রিয়ালের মূল্যের ঊর্ধ্বগতি এবং সৌদি সরকারের আরোপিত নতুন কিছু বাধ্যবাধকতার কারণে নির্দিষ্ট কিছু খাতে খরচ বেড়েছে। বিশেষ করে, আগামী বছর থেকে হাজিদের জন্য হাফ বোর্ড ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে এবং খাবারের সম্পূর্ণ দায়িত্ব সৌদি সরকারের হাতে ন্যস্ত করায় কেবল এ খাতেই জনপ্রতি প্রায় ৩৮ হাজার টাকা খরচ বৃদ্ধি পেয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, সৌদি আরবের নিয়মকানুন মেনে আগামী বছরগুলোতে হাজিদের সেবা আরও সহজতর করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

একাত্তর/এসি
সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজ পালন শেষে অবশিষ্ট সাশ্রয়ের অর্থ হজযাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ প্রক্রিয়ায় মোট চার হাজার ৩৪১ জন...
আগামীতে হজযাত্রীদের খাবারের ব্যয়সহ সামগ্রিক হজ প্যাকেজের খরচ কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, হজ প্যাকেজের...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
দুর্ঘটনা, অসুস্থতাসহ যৌক্তিক কারণে নির্ধারিত ফ্লাইটে না যেতে পারলে সংশ্লিষ্ট হজ যাত্রীদের বিমান ভাড়ার টাকা ফেরত দেয়ার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক ‘কসমেটিকা ঢাকা’ প্রদর্শনীর সমাপনী দিনে দেশসেরা কসমেটিকস উৎপাদক কোম্পানি এবং সেরা প্যাভিলিয়নের সম্মাননা...
একেই বলে ‘সর্ষের মধ্যে ভূত’! টেলিভিশনের পর্দায় যিনি দিনরাত অপরাধীদের কীর্তিকলাপ ফাঁস করতেন, স্বয়ং তিনিই এবার জড়িয়ে পড়লেন এক বিশাল অপরাধ সাম্রাজ্যের জালে! মাদক চোরাচালানের দায়ে মিশরের বহুল...
শিল্পখাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ এবং পরিবেশবান্ধব টেকসই পণ্য উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনটি ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স...
কাতারের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিস্ফোরক স্বীকারোক্তি দিয়ে বিশ্বজুড়ে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুধু তা-ই নয়, কোনো ধরনের রাখঢাক না রেখে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর