ইশরাক নিয়ে ‘ভিত্তিহীন’ প্রতিবেদনের প্রতিবাদ

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৬:২৯ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র পদপ্রার্থী, ঢাকা-০৬ আসনের সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে নিয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত তথাকথিত ‘জরিপ প্রতিবেদন’কে সম্পূর্ণ বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে তাঁর কার্যালয়।

বৃহস্পতিবার প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এই ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করা হয়।

প্রতিবাদলিপির মূল বক্তব্য ও দাবিসমূহ

রাজনৈতিক ভিত্তিহীনতা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার: প্রতিবাদলিপিতে জানানো হয়, প্রকাশিত প্রতিবেদনে ইশরাক হোসেনকে ‘নেতাকর্মী-বিচ্ছিন্ন’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে, যা সম্পূর্ণ বানোয়াট। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম জনপ্রিয় ও রাজপথের পরীক্ষিত এই নেতার মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা খাটো করতেই একটি মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।

আন্দোলন ও নির্বাচনে ভূমিকা: ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব এবং গত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর অদম্য ভূমিকা দলীয় নেতাকর্মীসহ সমগ্র ঢাকাবাসীর কাছে সুপরিচিত।

মুক্তিযুদ্ধের চেতনা ও মর্যাদা রক্ষা: মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, বীর মুক্তিযোদ্ধাদের অর্জিত মর্যাদা রক্ষা এবং তাঁদের প্রাপ্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ইশরাক হোসেন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক সফল মেয়র, সাবেক মন্ত্রী ও মুক্তিযুদ্ধের গেরিলা যোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার সন্তান হিসেবে তিনি মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন।

বর্তমান দায়িত্ব ও জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ইশরাক হোসেন জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরলস কাজ করছেন। গত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের শিকার নির্যাতিত মানুষকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে পৃথক অধিদপ্তর গঠনের উদ্যোগ গ্রহণসহ নিজ নির্বাচনী এলাকা (ঢাকা-০৬) ও মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে তিনি সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন।

দলীয় নিয়মনীতি ও সাধারণ মানুষের সাথে সম্পর্ক: ঐতিহ্যগতভাবেই সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ইশরাক হোসেনের নিবিড় ও গভীর সম্পর্ক রয়েছে। বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল, যার নিজস্ব নিয়মনীতি ও আদর্শ রয়েছে। মনগড়া বা কাল্পনিক জরিপ প্রকাশ করে দলের পরীক্ষিত নেতাদের হেয় প্রতিপন্ন করার কোনো সুযোগ নেই।

সতর্কবার্তা ও আহ্বান: প্রতিবাদলিপির শেষাংশে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর প্রচারণায় কান না দেওয়ার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে অপপ্রচারমূলক ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট গণমাধ্যম ও মহলকে কড়া হুঁশিয়ারি ও অনুরোধ জানানো হয়।

একাত্তর/এআরএস
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশে সংঘটিত সামাজিক অপরাধ ও নৃশংস ঘটনাগুলোর অধিকাংশের পেছনে কোনো না কোনোভাবে মাদক জড়িত। কিশোর গ্যাং গড়ে...
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
শূন্য পদ দ্রুত পূরণ এবং সরকারি চাকরিতে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
স্থানীয় সরকার নির্বাচন এ বছরের শেষদিকে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
ব্যবসায়ীদের কোনো ধরনের অসুবিধায় ফেলে বা হয়রানি করে কর আদায় করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। করদাতাদের জন্য আনন্দদায়ক পরিবেশ সৃষ্টির মাধ্যমে কর আদায়ে জোর দেওয়া হচ্ছে বলে...
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর ক্যান-সুর-ম্যারের বিখ্যাত রেনোয়া জাদুঘর থেকে চার-চারটি অমূল্য চিত্রকর্ম চুরি করে নিয়ে গেছে একদল চোর। চুরি হওয়া এই শিল্পকর্মগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ ইউরো...
লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে অবৈধ অভিবাসন ও মানবপাচারের বিপজ্জনক প্রবণতা বন্ধে দেশটির সঙ্গে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...
কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৯ জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর