টেকনাফে সাড়ে পাঁচ লাখ পিস ইয়াবাসহ আটক দুই বিদেশি

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৫:২৯ পিএম

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 

রোববার (২ আগস্ট) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দ করা এই ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা বলে জানিয়েছে র‍্যাব।

আটক ব্যক্তিরা হলেন—মিয়ানমারের পিন্ডিসং জেলার ফতু থানার সুলিয়াপাড়া গ্রামের করিম আলী ও রাখাইন রাজ্যের মংডু জেলার দলিয়াপাড়া গ্রামের হাসান আরাফ।

বিকেল তিনটায় কক্সবাজারে র‍্যাব-১৫-এর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, মিয়ানমারের একদল নাগরিক সীমান্ত অতিক্রম করে নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে—এমন গোপন খবর পায় র‍্যাব। তথ্য অনুযায়ী, ওই চক্রটি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে স্থানীয় মাদক কারবারিদের কাছে সরবরাহের উদ্দেশে নাজিরপাড়া এলাকায় অবস্থান করছিলো। এমন তথ্যের ভিত্তিতে ভোর চারটা ২০ মিনিটে সেখানে অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি দল।

সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, অভিযানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুই মিয়ানমার নাগরিককে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা দুটি বস্তা তল্লাশি করে মোট পাঁছ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, এর আগে শনিবার (১ আগস্ট) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকায় আলাদা এক অভিযান পরিচালনা করে র‍্যাব। সেখান থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ আরও এক মাদক কারবারিকে আটক করা হয়। ওই ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়ের করে আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

একাত্তর/এসি
পর্যটননগরী কক্সবাজারে যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে চলতি আগস্ট মাসেই ঢাকা-কক্সবাজার রুটে নতুন আরও একজোড়া আন্তনগর ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সশস্ত্র সদস্যরা তাকে...
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
ফরিদপুর সদর ও ভাঙ্গা উপজেলায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী বাসই সড়কের পাশের খাদ ও ডোবায় পড়ে গেলে এসব দুর্ঘটনা ঘটে।
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও যুবসমাজকে প্রযুক্তিনির্ভর আগামীর উপযোগী করে তুলতে বগুড়া থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হলো দেশের অন্যতম বৃহৎ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দক্ষতা উন্নয়ন কর্মসূচি।...
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
চলতি ২০২৬ হিসাববছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) বেসরকারি খাতের সিটি ব্যাংকের কনসোলিডেটেড কর-পরবর্তী নিট মুনাফা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময়ে ব্যাংকটি ৫২৬ কোটি ৬৯ লাখ টাকা মুনাফা করেছে, যা আগের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর