চিঠি লিখে প্রধানমন্ত্রীর উপহার পেলো অনুশ্রী, সাক্ষাত পেলেন সেই নিরাপত্তারক্ষীও

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৪:৩১ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের। একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীও।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা-মাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে অনুশ্রী। এ সময় প্রধানমন্ত্রী তাকে একটি হারমোনিয়াম উপহার দেন।

অনুশ্রী রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এবার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় দেশের গানে প্রথম এবং নজরুল সংগীতে তৃতীয় স্থান লাভ করে সে।

গত ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে পদক গ্রহণের সময় অনুশ্রী প্রধানমন্ত্রীর উদ্দেশে তার একজন কর্মকর্তার হাতে একটি চিঠি তুলে দেয়। চিঠিতে ক্ষুদে এই শিক্ষার্থী সংগীতচর্চার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করার পাশাপাশি একটি হারমোনিয়াম ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছার কথা জানায়। পরে প্রধানমন্ত্রী চিঠিটি পড়ে অনুশ্রী ও তার পরিবারকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আনন্দে আত্মহারা অনুশ্রী জানায়, কখনো বিশ্বাসই করতে পারিনি যে, আমার চিঠি প্রধানমন্ত্রী পড়বেন এবং সাক্ষাতের জন্য ডাকবেন। আমার সংগীতচর্চার জন্য একটি হারমোনিয়াম খুব প্রয়োজন ছিলো। কিন্তু পরিবারের পক্ষে সেটি কেনার সামর্থ্য ছিলো না। তাই চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানের দিন সেসব লিখে প্রধানমন্ত্রীর কাছে দিয়েছিলাম। ভাবিনি, প্রধানমন্ত্রী আমার চিঠি পাবেন এবং পড়বেন। যখন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন আমাদের ফোন করে জানালেন যে প্রধানমন্ত্রী আমার লেখা চিঠি পড়েছেন এবং ডেকেছেন, তখন যেন বিশ্বাস করতে পারছিলাম না। আজ আমাদের অবাক করে দিয়ে আমাদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুশ্রী জানায়, এ সময় স্নেহভরে তার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তার সংগীতচর্চার খোঁজখবর নেন এবং ভবিষ্যতে নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি তাকে একটি হারমোনিয়াম উপহার দেন এবং অনুশ্রীও প্রধানমন্ত্রীকে একটি দেশাত্মবোধক গান গেয়ে শোনায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়ায় অনুশ্রীর বাবাও আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, বিভিন্ন সময় মেয়েকে প্রধানমন্ত্রীর মানবিক কার্যক্রমের গল্প বলতেন। সেখান থেকেই অনুশ্রীর বিশ্বাস জন্মায়—চিঠি লিখলে সাড়া পাওয়া যাবে। আজ তারা কতোটা খুশি, তা ভাষায় প্রকাশ করতে পারছেন না। প্রধানমন্ত্রীর এই উৎসাহ অনুশ্রীর সংগীতচর্চায় অনুপ্রেরণা যোগাবে বলে জানায় পরিবারটি।

সিকিউরিটি গার্ড রাকিবের স্বপ্নপূরণ

এদিকে একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তাবিউল ইসলাম রাকিব নামে এক নিরাপত্তাকর্মী। রাকিব গত সাত মাস ধরে রাজধানীর কুড়িল-বিশ্বরোড এলাকায় একটি বেসরকারি ভবনের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার নুরুল্লাহপুর শিকদারবাড়ি এলাকায়।

রাকিব জানান, তিনি ছোটবেলা থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের ভক্ত। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছা থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন—প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত তিনি ঢাকা ছাড়বেন না। অবশেষে সেই ইচ্ছা পূরণ হওয়ায় তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন।

সাক্ষাৎকালে রাকিব তার এলাকার একটি দীর্ঘদিনের জনদাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। তিনি জানান, মোড়েলগঞ্জের পানগুছি নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসী দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন। সেখানে একটি সেতু নির্মিত হলে প্রতিদিনের দুর্ঘটনা ও হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে।

একাত্তর/এসি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গৃহহীন হওয়া ১০০টি পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
বুড়িগঙ্গাসহ রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান...
নদী দূষণ রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। দেশের নদ-নদী রক্ষা এবং পানি দূষণ নিয়ন্ত্রণে প্রতিটি শিল্পকারখানায় বর্জ্য শোধনাগার বা ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিকমেন্ট প্ল্যান্ট) স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।...
অহেতুক রাজনৈতিক ইস্যু তৈরি করে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে বিতাড়িত স্বৈরাচারকে পুনরায় ফিরিয়ে আনার সুযোগ করে দেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি...
ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগ করতে হবে উল্লেখ করে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি থেকে...
রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার ফিফটি লেট পোবেডি-তে চড়ে উত্তর মেরু অভিযানে অংশ নিচ্ছেন রাজশাহী ক্যাডেট কলেজের দশম শ্রেণির ছাত্র মো. মালেকুল সালেহীন (প্রত্যয়)। 
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক তরুণীর বিয়ের দিন রাকিব প্রামাণিক (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তার দুটি পোস্ট এলাকায় আলোচনার...
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গৃহহীন হওয়া ১০০টি পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর