সুন্দরবনের শতবর্ষী স্মৃতিবিজড়িত লঞ্চ ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৫:২২ পিএম

সুন্দরবনে এক শতকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়ানো ঐতিহাসিক ও বিলাসবহুল দুটি লঞ্চ ‘এমএল বনরানী’ ও ‘এমএল বনকন্যা’ নিলামে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন অচল ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর শেষ পর্যন্ত টেন্ডারের মাধ্যমে বিক্রি হলো ঐতিহাসিক জলযান দুটি।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ১১২ বছর বয়সী ‘এমএল বনকন্যা’ গত ১১ মে ২০ লাখ ২৭ হাজার টাকায় এবং ১১৮ বছর বয়সী ‘এমএল বনরানী’ গত ৩০ মার্চ ২৬ লাখ ৯৫ হাজার ১০০ টাকায় টেন্ডার ডাকের মাধ্যমে বিক্রি করা হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।

জলযান দুটির লগবই অনুযায়ী, ব্রিটিশ আমলে বৃহত্তর সুন্দরবনে বন কর্মকর্তাদের চলাচলের সুবিধার্থে কলকাতার খিদিরপুর ডকইয়ার্ডে বিলাসবহুল এ জাহাজ দুটি নির্মাণ করা হয়। ১৯০২ সালে ৩৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয় ‘এমএল বনকন্যা’। আর ১৯০৮ সালে ৫২ হাজার ৯৪৭ টাকা ব্যয়ে তৈরি হয় সেই সময়ের সবচেয়ে বিলাসবহুল স্টিম ইঞ্জিনচালিত জাহাজ ‘হেরিয়ার’, যা ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর নতুন নাম পায় ‘এমএল বনরানী’। 

২০০১ সালে সুন্দরবন বিভক্ত হলে বনরানী পশ্চিম বিভাগে এবং বনকন্যা পূর্ব সুন্দরবন বিভাগের অধীনে চলে যায়।

বার্মিজ সেগুন কাঠের দৃষ্টিনন্দন কারুকার্যময় এ দুটি লঞ্চের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অনেক। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী, ব্রিটেনের রাজকুমারসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সুন্দরবন ভ্রমণের সময় এই রাজকীয় জলযান দুটি ব্যবহার করেছেন।

বনরানীর সর্বশেষ চালক জাফর মাস্টার ও সাবেক লস্কর মো. হারুন মোল্লা জানান, ২০১৬ সালে বনরানীকে শেষবারের মতো চালানো হয়েছিলো। এরপর থেকে উপযুক্ত পরিচর্যা ও মেরামতের অভাবে খুলনা চানমারি ঘাট এলাকায় এগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।

নাম প্রকাশ না করার শর্তে বন বিভাগের এক কর্মকর্তা জানান, ২০১৮ সালে শিপইয়ার্ড থেকে জাহাজ দুটি সচল করার জন্য সাত কোটি টাকার প্রাক্কলন ব্যয় ধরে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিলো। তবে সে সময় কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, বনরানী ও বনকন্যার একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। নতুন প্রজন্মকে এই শতবর্ষী লঞ্চ দুটির স্মৃতি ও ইতিহাস সম্পর্কে জানাতে এদের দুটি রেপ্লিকা তৈরির পরিকল্পনা রয়েছে।

একাত্তর/এসি
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়েছে। গত এক সপ্তাহে বনটির অন্তত তিনটি আলাদা এলাকায় বাঘের উপস্থিতি ও গর্জন শোনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইকোট্যুরিজম স্পটের বেড়া ছিঁড়ে একটি বাঘ...
দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর