সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, আশা প্রতিমন্ত্রীর

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৩:২৭ পিএম

দেশে বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সঙ্কটে জনগণের চরম ভোগান্তিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 

বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দুঃখ প্রকাশ করেন। 

এ সময় প্রতিমন্ত্রী জানান, বৈরী আবহাওয়া ও কারিগরি ত্রুটির কারণে সৃষ্ট এই সঙ্কট মোকাবিলায় সরকার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং গৃহীত বিশেষ কৌশলের কারণে বুধবার সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতির আশা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বঙ্গোপসাগরে প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ার কারণে সামিট টার্মিনাল থেকে এলএনজি কার্গো খালাস করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে, এক্সিলারেট টার্মিনালটিতে বয়লারজনিত ত্রুটির কারণে বর্তমানে এটি মাত্র ৫০ শতাংশ সক্ষমতায় পরিচালিত হচ্ছে। এই জোড়া ধাক্কায় সারাদেশে গ্যাস সরবরাহ স্থবির হয়ে পড়েছে। বিকল্প হিসেবে সরকার মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আনার প্রক্রিয়া শুরু করেছে।

সঙ্কট কতোদিন স্থায়ী হতে পারে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী অমিত নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে অপারগতা প্রকাশ করে বলেন, মেসেজ দেওয়ার মতো জায়গায় যদি আমি থাকতাম তবে অবশ্যই দিতাম। শুধু এইটুকুই বলবো, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে আমাদের চেষ্টার ন্যূনতম কোনো ত্রুটি নেই। তথ্য আসা মাত্রই আমি তা গণমাধ্যমকে জানাবো।

বিদ্যমান এই দূরবস্থার জন্য আগের সরকারগুলোর ভুল নীতিকে দায়ি করে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারগুলো কোনো মধ্যমেয়াদি বা দীর্ঘমেয়াদি সমাধানের পথ না খুঁজে কেবল তাৎক্ষণিক সমাধানের দিকে হেঁটেছে। ভুল নীতির কারণে একদিন না একদিন এই মাশুল দিতেই হতো। সেই সময়টা আজ এসে পৌঁছেছে। 

দেশীয় গ্যাস উৎপাদন রাতারাতি বাড়ানো অসম্ভব উল্লেখ করে তিনি জানান, সরকার এখন সঙ্কট নিরসনে বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের পরামর্শ নিয়ে দীর্ঘমেয়াদি সমাধানের দিকে এগোচ্ছে।

একাত্তর/এসি
মধ্যপ্রাচ্যের সঙ্কটপূর্ণ পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক দরবৃদ্ধির প্রেক্ষাপটে বাধ্য হয়েই দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি...
দেশে এপ্রিল ও মে মাসের জন্য পূর্ণ জ্বালানি মজুত রয়েছে। পাশাপাশি জুন মাসের চাহিদা মেটাতে জ্বালানি মজুত নিশ্চিতের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম...
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) কাছে বিদ্যুৎ বিক্রি বাবদ সঞ্চালন কোম্পানিসহ বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলোর ৩৩ হাজার ১০৮ কোটি ৯৯ লাখ টাকা পাওনা রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি...
দেশে চাহিদার বিপরীতে দৈনিক গ্যাসের ঘাটতি প্রায় এক হাজার মিলিয়ন ঘনফুট বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর