১৫ আগস্টে নাশকতার ঝুঁকি এড়াতে দেশেরজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৫:০২ পিএম

১৫ আগস্ট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক ‘বিশেষ সংবাদ বিজ্ঞপ্তি’তে এ তথ্যের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী কিংবা দুষ্কৃতকারীরা যেন এই দিনে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ বা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে লক্ষ্যে দেশজুড়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

র‌্যাব জানায়, ১৫ আগস্টের নিরাপত্তা জোরদারে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করে আলাদা নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করেছে। একই সঙ্গে সংবেদনশীল স্থানগুলোকে বিশেষভাবে চিহ্নিত করে সেগুলোতে বাড়তি প্রহরার ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৫ আগস্ট কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের ঘোষিত কর্মসূচি ঘিরে যেকোনো নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী বা সরকারবিরোধী কুচক্রী মহল যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য ওই সব সংগঠনের অপতৎপরতা ও গতিবিধির ওপর নজরদারি বাড়ানো হয়েছে। অনুষ্ঠানের রুটে সাদা পোশাকে নিয়োজিত থাকবেন র‌্যাবের গোয়েন্দারা। পাশাপাশি বিভিন্ন স্থানে সন্দেহভাজন ব্যক্তি বা বস্তুর ওপর তথ্য সংগ্রহ ও নজরদারি অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও অপপ্রচার রোধে র‌্যাবের সাইবার মনিটরিং ও সাইবার পেট্রোলিং কার্যক্রম জোরদার করা হয়েছে। বিভ্রান্তিকর পোস্ট, মন্তব্য বা ছবি আপলোড করে সমাজে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানস্থলে যেকোনো জরুরি পরিস্থিতি কিংবা বিস্ফোরক বা সন্দেহজনক বস্তুর উপস্থিতির তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। এই পুরো নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে র‍্যাব নিজস্ব নেতৃত্বের পাশাপাশি স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে।

র‌্যাব ফোর্সেস সর্বসাধারণকে সতর্ক থাকার আহবান জানিয়েছে এবং কোথাও কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কর্মকাণ্ড পরিলক্ষিত হলে তা দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করেছে।

একাত্তর/এসি
১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
শোকাবহ ১৫ আগস্ট বৃহস্পতিবার, শোক দিবস। ১৯৭৫ সালের এ দিনে ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক ভবনে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর দুই কন্যা...
শোকাবহ আগস্ট মাসের যাত্রা শুরু হলো আজ। ১৯৭৫ সালের এ মাসেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপিরবারে হত্যা করা হয়। জাতির পিতার কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী ও...
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলে ১৫ আগস্টের নির্মম এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার (১৫ আগস্ট) রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ...
উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবতার জন্য ভয়াবহ, এমনকি অস্তিত্বের জন্যও হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে জনপ্রিয় এআই চ্যাটবট ‘ক্লড’-এর নির্মাতা অ্যানথ্রপিক।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলের একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাড়ির টিনের চালা উড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে দেয়ালসহ বিভিন্ন অংশ।
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকে বাড়ি দখলের ঘটনার পর আদাবরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর