যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, পুলিশ সদস্য কারাগারে

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১১:১৫ পিএম

শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে ওই পুলিশ সদস্য আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শেরপুর সদর সিআর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ মিলন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান। 

পুলিশ কনস্টেবল সোহাগ মিয়া বর্তমানে বান্দরবান জেলা পুলিশ লাইন্সে কর্মরত রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ ডিসেম্বর শেরপুর সদর উপজেলার সূর্য্যদী মধ্যপাড়া গ্রামের মৃত আবুল হাসেনের ছেলে পুলিশ কনস্টেবল সোহাগ মিয়ার সাথে বিয়ে হয় পার্শ্ববর্তী বয়ড়া পরাণপুর গ্রামের মো. আজাদ মিয়ার মেয়ে মোছা. লাকী আক্তারের। দাম্পত্য জীবনে তাদের সংসারে দুটি সন্তানের জন্ম হয়।

লাকী আক্তারের অভিযোগ, বিয়ের সময় মোটা অংকের যৌতুক দেওয়ার পরও স্বামী সোহাগ মিয়া তাকে আরও যৌতুকের জন্য নির্যাতন শুরু করে। এক পর্যায়ে চলতি বছরের ২৪ জুন ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে লাকী আক্তারকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। 

এ ঘটনার পর ২৯ জুন স্বামী সোহাগ মিয়ার বিরুদ্ধে শেরপুরের আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২৫ এর ১১ (গ) ধারায় মামলা করেন স্ত্রী লাকী আক্তার। ওই মামলায় সোহাগ মিয়া বৃহস্পতিবার বিকেলে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে জামিন শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এ ব্যাপারে আদালতের পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান জানান, যৌতুক মামলায় পুলিশ কনস্টেবল সোহাগ মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের নির্দেশনা মোতাবেক তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরবিএস
চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের আলাদা দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের কয়েকজন নাবিক ও মেরিন সেনা সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে।
নেত্রকোণার কলমাকান্দায় একটি গোরস্থানকে কেন্দ্র করে বিরোধ ও আধিপত্য বিস্তারকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
সারাদেশের সিএনজি পাম্পগুলোতে চলমান সংকটের আশু সমাধানে সরকারকে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে শপথ নেয়ার আগ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় ও মন্ত্রণালয়ের পদে বহাল থাকবেন বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর