মস্কোসহ রাশিয়ার ১৭ অঞ্চলে ইউক্রেনের ভয়াবহ হামলা

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৫:১৬ পিএম

রাশিয়ার ভেতরে চলতি বছরের সবচেয়ে বড় ও বিধ্বংসী আকাশপথে হামলা চালিয়েছে ইউক্রেন। এক রাতেই ৮০০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস জানিয়েছে, ২০২৬ সালের সূচনা থেকে এটিই ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা। এই হামলায় রাশিয়ায় কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে এবং মস্কো অঞ্চলের অভিজাত এলাকাগুলোকে লক্ষ্য করে ব্যাপক ড্রোন ছোড়া হয়। খবর সিএনএন।

ইউক্রেন সাম্প্রতিক সময়ে রাশিয়ার ভেতরের গভীর লক্ষ্যবস্তু যেমন, জ্বালানি শোধনাগার, সামরিক গুদাম এবং শিল্পকারখানাকে নিশানা বানিয়ে আক্রমণের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।


মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানিয়েছেন, তাঁদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট একা মস্কো আকাশসীমাতেই ১৮৭টি ড্রোন ধ্বংস ও নিষ্ক্রিয় করেছে। জিওলোকেটেড ভিডিওতে দেখা যায়, মস্কো অঞ্চলে রাশিয়ার সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান 'ওয়াইল্ডবেরিজ'-এর একটি বিশাল গুদামে ড্রোন হামলায় ভয়াবহ আগুন ধরে যায়।

ওয়াইল্ডবেরিজের গুদামগুলোতে সাম্প্রতিক মাসগুলোতে বারবার ড্রোন হামলা চালানো হয়েছে, যার ফলে প্রতিষ্ঠানটি সম্প্রতি পার্শ্ববর্তী দেশ কাজাখস্তানে নতুন গুদাম তৈরির ঘোষণা দিয়েছে।

গভর্নর ভোরোবিওভ আরও জানান, মস্কো অঞ্চলে ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অন্তত ১৭টি অঞ্চলের ওপর দিয়ে যাওয়া ড্রোনগুলো আকাশেই ধ্বংস করা হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে ড্রোন হামলায় অন্তত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্থানীয় গভর্নর।


পাল্টা হিসেবে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য শহরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মিশ্রণে হামলা জারি রেখেছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রোববারের ভোরে রুশ হামলায় কিয়েভে ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া দেশটির মধ্যাঞ্চলের ক্রেমেনচুক ও ক্রিভি রিহ এবং উত্তরাঞ্চলের সুমিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় মোট তিনজন নিহত হয়েছেন।

ইউক্রেনীয় বিমান বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, রাতে ছোড়া কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই তারা ধ্বংস করতে পারেনি, যা মূলত তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার তীব্র সংকটের বিষয়টি ফুটিয়ে তোলে। জেলেনস্কি জানান, গত এক সপ্তাহে রাশিয়া ১,৫৫০টির বেশি ড্রোন, ১,৫৬০টি নির্দেশিত বোমা এবং ৬২টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জরুরি সামরিক সহায়তার আবেদন জানিয়ে তিনি বলেন, "ইউরোপীয় ইন্টারসেপ্টরগুলো স্রেফ গুদামে ফেলে রাখা যাবে না। মানুষের জীবন রক্ষা করতে হবে এবং রাশিয়াকে থামাতে হবে।"


ইউক্রেনীয় সীমান্ত পেরিয়ে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করা একটি অজ্ঞাত ড্রোন রোববার ভূপাতিত করেছে ন্যাটো। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ন্যাটোর এয়ার পুলিশিং মিশনে থাকা স্পেনের একটি এফ-১৮ যুদ্ধবিমান ড্রোনটিকে শনাক্ত করে ধ্বংস করে। প্রতিবেশী মলদোভা সীমান্ত দিয়ে রোমানিয়ায় ঢোকা এই ড্রোনটি চলতি বছরে দেশটির আকাশসীমায় ধ্বংস করা চতুর্থ ড্রোন। গত জুলাইয়েও বেশ কয়েকটি রুশ ড্রোন রোমানিয়ার আকাশে ঢুকে পড়লে ন্যাটের এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে সেগুলো ভূপাতিত করা হয়েছিল।

একাত্তর/এআরএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
বিএনপি সরকারের মুখে ‘জুলাই’ থাকলেও তাদের অন্তরে আওয়ামী ভাবধারা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পুরোনো শাসন কাঠামো টিকিয়ে রাখতেই তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর