বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০২:৫৫ পিএম

আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ‍্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 

বুধবার (১৯ আগস্ট) দুপুরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

এর আগে আজ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া জয়ী ও পরাজিত সব প্রার্থীকে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দিতে নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সাইফুল আলম ফুয়াদ এ রিট আবেদন করেন।

রিট আবেদনে বলা হয়, ৬ আগস্টের সার্কুলারটি ‘স্বেচ্ছাচারী, অযৌক্তিক ও বৈষম্যমূলক’। এর মাধ্যমে সংসদ নির্বাচনে অংশ নিয়ে জনগণের সরাসরি ভোট পাওয়া প্রার্থীদের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া থেকে বঞ্চিত করা হয়েছে, যা সংবিধানের ১১ অনুচ্ছেদে নিশ্চিত করা প্রজাতন্ত্রের গণতান্ত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে ‘সাংঘর্ষিক’।

এদিকে গতকাল জাতীয় সংসদে দলের বিপক্ষে ভোট দিলে আসন শূন্য সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রসঙ্গ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করা রিটও খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গেলো ৬ আগস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের তারিখ আগামীকাল ২০ আগস্ট।

আরবিএস
ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে একটি উদার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সকলের জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার নিশ্চিত এবং জাতিসংঘের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
টেলিভিশন সাংবাদিকদের পেশাদারত্ব ও জনআস্থা বজায় রেখে দায়িত্ব পালন করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি দেশগঠন ও জনস্বার্থ রক্ষায় যার যার অবস্থান থেকে ভূমিকা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন,...
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অফিসিয়াল ম্যাচের মাহেন্দ্রক্ষণ চলে এসেছে। আর্জেন্টিনার বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার ভোর...
লালমনিরহাট দিনেদুপুরে এসকেভেটর নিয়ে এসে এক আইনজীবীর বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ওই আইনজীবী ও তার স্ত্রীসহ অন্তত চারজন আহত হয়েছেন। ভুক্তভোগীর আইনজীবীর দাবি, তার সঙ্গে কারো...
সুপিরিয়র সিলেকশন বোর্ডের ৪৮তম সভার সুপারিশ অনুযায়ী, বিসিএস (গণপূর্ত) ক্যাডারের কর্মকর্তা মো. খালেকুজ্জামান চৌধুরীকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (গ্রেড-১) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর