চাঁপাইনবাবগঞ্জে সার মজুত ও বেশি দামে বিক্রিতে লাখ টাকা জরিমানা

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৫:০৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় ‘মেসার্স ইসলাম ট্রেডার্স’ নামের একটি খুচরা ডিলারের দোকানে অভিযান চালিয়ে এই অর্থদণ্ড করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, হোসেনডাঙ্গা এলাকার ওই দোকানে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করা হচ্ছিলো—এমন খবরে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ার পাশাপাশি দোকানটিতে অবৈধভাবে মজুত করা ২৫৯ বস্তা ইউরিয়া, ১০৬ বস্তা ডিএপি এবং ৪৫ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়।

পরে নিয়ম লঙ্ঘনের অপরাধে দোকানের মালিক নুরফস আলীর ছেলে মো. নুর ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ জানান, উদ্ধার হওয়া সারগুলো সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ দোকান মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য ঝিলিম ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সাধারণ কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের সঠিক বাজারমূল্য নিশ্চিত করতে এই ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে সদর উপজেলা কৃষি বিভাগ এবং সদর মডেল থানা-পুলিশের একটি প্রতিনিধি দল সার্বিক সহায়তা দেয়। 

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলের একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাড়ির টিনের চালা উড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে দেয়ালসহ বিভিন্ন অংশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে এক কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কোল থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজ হোসেনকে অপহরণের ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। তবে চোর বা কোনো অপরাধী চক্রের অর্থ বা পাচারের লোভে নয়—ঘটনার...
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
বিদ্যালয় থেকে পরিবার, সমাজ, অনলাইন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম—সব জায়গাতেই কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কিশোর ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। 
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২৪ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্তদের সুচিকিৎসা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর