পোশাক শিল্পের বিশৃঙ্খলা কাটাতে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও অনিয়ম দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে এ প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে বিজিএমইএ প্রতিনিধিদল বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতের বর্তমান অবস্থা, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তৈরি হওয়া নানা সঙ্কট ও সমস্যা রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরে। এ খাতকে মসৃণ ও গতিশীল রাখতে এবং বিদ্যমান সঙ্কট কাটাতে তারা রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

জবাবে রাষ্ট্রপতি তৈরি পোশাক খাতের গুরুত্ব তুলে ধরে প্রতিনিধিদলকে সমস্যা সমাধানের ব্যাপারে সরকারের আশ্বাসের কথা জানান। তিনি বলেন, পোশাক শিল্পে থাকা অব্যবস্থাপনা কাটিয়ে উঠতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। শিল্পের ধারাবাহিকতা ও উন্নয়ন বজায় রাখতে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে সরকার।

এদিকে বৈঠককালে আগামী ১৯ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া ২৫তম বাটেক্সপো ২০২৬ -এর সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান বিজিএমইএ নেতৃবৃন্দ। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেন।

একাত্তর/এসি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক নানা কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  
সীমান্ত সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভূমিকার প্রশংসা করে চোরাচালান, মাদকপাচার, পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ৯২টি বা এমনকি ২০০-৩০০টি কারখানা বন্ধ হয়ে গেছে, এমন প্রতিবেদন নাকচ করেছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর