ই-কমার্স গ্রাহকদের লোভ কমাতে বললো হাইকোর্ট

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫০ পিএম

ই-কমার্স গ্রাহকদের লোভ কমানোর পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে প্রতিনিয়ত প্রতারিত হওয়ায় গ্রাহকদের লোভ কমাতে জনস্বার্থে প্রচারণা চালানোর পরামর্শও দেয়া হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) ফোনালাপে আড়ি পাতা বন্ধে রিট শুনানিকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই পরামর্শ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

শুনানির একপর্যায়ে আদালত আইনজীবী শিশির মনিরকে ই-কমার্স ব্যবসার বিষয়ে কিছু বলতে বলেন। এ সম্পর্কে একটা ধারণা দিতে বলেন। তখন আইনজীবী শিশির মনির ই-কমার্স নিয়ে আদালতকে বলেন, আমাদের দেশে ই-কমার্স ব্যবসার নামে অনেক বেশি ফ্রি অফার থাকে। যা বিদেশি প্রতিষ্ঠান আলিবাবা বা অ্যামাজনে থাকে না। আমাদের দেশের গ্রাহকেরা অতি লোভে পড়ে প্রতারণার শিকার হন।

তখন আদালত বলেন, হ্যাঁ আমরা তো দেখি, একটা কিনলে আরেকটা ফ্রি। বিমানের টিকিট কিনলে হোটেল ফ্রি। আপনারা তো পাবলিক ইন্টারেস্টের মামলা করেন। আপনাদের উচিত পাবলিকদের সচেতন করা, তারা যেন এক্ষেত্রে লোভ কমান।

তখন আইনজীবী শিশির মনির আদালতকে বলেন, আমাদের দেশের ই-কমার্স প্রতিষ্ঠানের বিষয়টা এমন যে, প্রথমে তারা অফার দেবে- একটা মোটরসাইকেলের টাকায় দুইটা মোটরসাইকেল। এরপর গ্রাহকরা টাকা দিয়ে মোটরসাইকেল পাবে এবং টাকাটা বাংলাদেশ ব্যাংকের গেটওয়ে দিয়ে ই-কমার্স প্রতিষ্ঠানে চলে যাবে। এরপর আবার দুইটা কিনলে আরও দুইটা ফ্রি, চারটা কিনলে আরও চারটা ফ্রি পাবে এমন অফার আসে।

তিনি আরও বলেন, কিন্তু এক পর্যায়ে যখন গ্রাহক অধিকসংখ্যক যেমন- আটটা মোটরসাইকেল কিনলে আরও আটটা মোটরসাইকেল পাওয়ার জন্য টাকা দেয় তখন সে টাকা চলে যায়, কিন্তু মোটরসাইকেল আর আসে না।

এছাড়া ফোনালাপে আড়ি পাতা বন্ধ চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করে আদেশ দেন হাইকোর্ট।

পরে আইনজীবী শিশির মনির সাংবাদিকদের জানান, দেশের মানুষ প্রতারণার শিকার হচ্ছে বেশকিছু ই-কমার্স মার্কেট থেকে। তখন ইভ্যালি ও ই-অরেঞ্জ নিয়ে কথা উঠলে আদালত জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন।


একাত্তর/এআর

নিরাপদ খাদ্যভিত্তিক জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ‘ঘরেরবাজার’–এর উদ্যোক্তারা এবার ফ্যাশন জগতে পা রাখলেন। শালীনতা ও আধুনিক রুচির সমন্বয়ে তারা নিয়ে এসেছেন নতুন লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড ‘তাবায়া’।
বাংলাদেশের ই-কমার্স খাতের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ সেলার সামিট ২০২৫ সফলভাবে আয়োজন করেছে, যেখানে এক হাজারেরও বেশি বিক্রেতা ও শীর্ষস্থানীয় ব্র্যান্ড অংশগ্রহণ করেছেন।
দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ তাদের সাড়া জাগানো মিড-ইয়ার ক্যাম্পেইন ‘লাকি ৭.৭’ আয়োজন করতে যাচ্ছে।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর