বিশাল ছাড় ও পুরস্কার নিয়ে দারাজের ‘লাকি ৭.৭’ ক্যাম্পেইন

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০২:৩৭ পিএম

দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ তাদের সাড়া জাগানো মিড-ইয়ার ক্যাম্পেইন ‘লাকি ৭.৭’ আয়োজন করতে যাচ্ছে। ‘লাক ফেভারস দ্য ফাস্ট’ -থিমের ওপর ভিত্তি করে ক্যাম্পেইনটি ৭-১৫ জুলাই পর্যন্ত চলবে। ফ্ল্যাশ সেলে ৮০% পর্যন্ত ছাড়, ৩০ কোটি টাকা মূল্যমানের ভাউচার, ফ্রি ডেলিভারি এবং চোখ ধাঁধানো সব পুরস্কার জেতার সুযোগসহ এই ক্যাম্পেইনটি বছরের অন্যতম সেরা অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।

এবারের ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে কেনাকাটার পাশাপাশি বড় পুরস্কার জেতার সুযোগ। ‘দারাজ জ্যাকপট-বাই মোর অ্যান্ড উইন’ প্রতিযোগিতায়, ৭ থেকে ১৫ জুলাই পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক সফল অর্ডারকারী এবং ন্যূনতম ৩০০ টাকার ডেটল পণ্য ক্রয় করে গ্রাহকরা জিতে নিতে পারেন একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স এবং রিভো ই-বাইক। এই প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষকতায় থাকছে ডেটল এবং রিভো।

শুধু ৭ জুলাই ‘১ দিনের বাজিমাত’ প্রতিযোগিতায় দিনের সর্বোচ্চ কেনাকাটাকারী গ্রাহক পাবেন রিয়েলমির সৌজন্যে একটি নতুন রিয়েলমি ১৪টি মডেলের স্মার্টফোন। ২ থেকে ৬ জুলাই পর্যন্ত চলা ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ প্রতিযোগিতায়, যে গ্রাহক তার কার্টে সর্বাধিক পণ্য যোগ করবেন এবং ক্যাম্পেইন চলার সময় অন্তত একটি সফল অর্ডার করবেন, তিনি সুমাশ টেকের সৌজন্যে জিতে নেবেন একটি এয়ারপডস্ প্রো (ফোর্থ জেনারেশন)।

ব্র্যান্ড গিভঅ্যাওয়ে প্রতিযোগিতায়, ক্যাম্পেইন চলার সময় লোটো পণ্য সর্বাধিক পরিমাণে ক্রয়কারী গ্রাহক পাবেন একটি বিলাসবহুল কক্সবাজার ট্রিপ এবং শপিং ভাউচার। সব বিজয়ী সফল অর্ডারের ওপর ভিত্তি করে নির্বাচিত হবেন এবং ক্যাম্পেইন শেষে দারাজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের নাম ঘোষণা করা হবে।

এ ছাড়া থাকছে ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ ৭/৭৭/৭৭৭/৭৭৭৭ টাকা ডিল, যেখানে গ্রাহকরা অবিশ্বাস্য মূল্যে বিভিন্ন পণ্য কেনার সুযোগ পাবেন। এই অফারে ওভেন মাত্র ৭ টাকায়, এয়ার ফ্রায়ার ৭৭ টাকায় এবং গুগল টিভি মাত্র ৭৭৭ টাকায় পাওয়ার মতো দারুণ সুযোগ থাকবে, যা সীমিত সময় এবং স্টক থাকা সাপেক্ষে পাওয়া যাবে।

ক্যাম্পেইনের শুরুতে ৭ জুলাই রাত ১২টা থেকে ১টা পর্যন্ত মিডনাইট রাশ আওয়ারে থাকছে ৮ শতাংশ-৯ শতাংশ পর্যন্ত উচ্চমূল্যের ভাউচার। এ ছাড়া ক্যাম্পেইনজুড়ে বিভিন্ন সময়ে থাকছে ফ্ল্যাশ ভাউচার।

গ্রাহকদের কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে দারাজ বিভিন্ন পেমেন্ট পার্টনারদের সঙ্গে কাজ করছে। বিকাশ, সিটি ব্যাংক, মাস্টারকার্ড, ইস্টার্ন ব্যাংক এবং লংকাবাংলা ফাইন্যান্সের মাধ্যমে পেমেন্টে থাকছে বিশেষ ছাড়। সিটি ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে থাকছে ইএমআই সুবিধাও। এ ছাড়া ৩৯৯ টাকার বেশি অর্ডারে গ্রাহকরা ফ্রি ডেলিভারি এবং দারাজ চয়েস চ্যানেল থেকে কেনাকাটায় ‘৪টি কিনলে ফ্রি ডেলিভারি’ এবং ‘৫টি কিনলে ১টি ফ্রি’ এর মতো আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন।

এই ক্যাম্পেইনের প্ল্যাটিনাম স্পনসর হিসেবে থাকছে ম্যারিকো, ইউনিলিভার, রেকিট এবং লোটো। গোল্ড স্পনসর হিসেবে থাকছে ওরাইমো এবং সিলভার স্পনসর হিসেবে রয়েছে নেসলে, ন্যাচরা কেয়ার, ইউগ্রিন, মাইক্রোল্যাব, নিওকেয়ার, আবুল খায়ের ও অনার। ইলেকট্রনিক্স, ফ্যাশন, বিউটি ও পার্সোনাল কেয়ার, গ্রোসারি, মাদার অ্যান্ড বেবি, হোম অ্যাপ্লায়েন্স, মোবাইল অ্যাক্সেসরিজ, হোম ডেকর এবং দৈনন্দিন জীবনযাত্রার প্রয়োজনীয় হাজারো পণ্যে সেরা ডিল পাবেন গ্রাহকরা।

দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস (রুশো) বলেন, লাকি ৭.৭ ক্যাম্পেইনটি কেবল একটি ছাড়ের উৎসব নয়, এটি আমাদের গ্রাহক ও বিক্রেতাদের ক্ষমতায়নের একটি উদ্যোগ। এর মাধ্যমে আমরা একদিকে সেরা সব ডিল দিয়ে গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করছি, অন্যদিকে আমাদের হাজারো সেলার পার্টনারদের ব্যবসাকে আরও শক্তিশালী করতে ও তাদের বিক্রি বৃদ্ধিতে সহায়তা করছি। এটি এমন একটি সমন্বিত প্রচেষ্টা যা আমাদের ডিজিটাল অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে।

ক্যাম্পেইনের রিয়েল-টাইম আপডেট, ফ্ল্যাশ ড্রপ এবং প্রতিযোগিতার ফলাফল সম্পর্কে জানতে গ্রাহকদের দারাজ অ্যাপ এবং সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো ফলো করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

আরও তথ্যের জন্য অনুগ্রহ করে ভিজিট করুন দারাজ ওয়েবসাইট daraz.com অথবা নিয়মিত কর্পোরেট আপডেটের জন্য দারাজের লিংকডইন পেজ অনুসরণ করুন।

একাত্তর/আরএ
নিরাপদ খাদ্যভিত্তিক জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ‘ঘরেরবাজার’–এর উদ্যোক্তারা এবার ফ্যাশন জগতে পা রাখলেন। শালীনতা ও আধুনিক রুচির সমন্বয়ে তারা নিয়ে এসেছেন নতুন লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড ‘তাবায়া’।
বাংলাদেশের ই-কমার্স খাতের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ সেলার সামিট ২০২৫ সফলভাবে আয়োজন করেছে, যেখানে এক হাজারেরও বেশি বিক্রেতা ও শীর্ষস্থানীয় ব্র্যান্ড অংশগ্রহণ করেছেন।
বাংলাদেশের অনলাইন শপিং এক্সপেরিয়েন্সে নতুনমাত্রা যোগ করতে যাচ্ছে ই-কমার্স সাইট কার্টআপ (cartup.com)। এটি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ব্যবসায়িক অঙ্গ প্রতিষ্ঠান।
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশের প্রথম ফ্যাশন ও লাইফস্টাইল ই-কমার্স প্ল্যাটফর্ম ফেজমো লিমিটেড। এতে বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল ই-কমার্স ব্যবসার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে বলে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর