কুরআন-সুন্নাহ পরিপন্থী আইন পাস করে সরকার মুসলমানদের ঈমানের ওপর আঘাত এনেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এই আইন বাতিল করে সরকারকে জাতির কাছে ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছেন তিনি।
সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন-২৬ পাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।
দুই-তৃতীয়াংশের জোরে সংসদে ইসলামবিরোধী আইন পাস করে বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে মন্তব্য করে তিনি বলেন, কুরআন-সুন্নাহবিরোধী অবস্থান থেকে বের না হলে জনগণের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে সরকার।
এ সময় ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নসহ সব দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
বক্তব্যের শেষে তিনি সরকারকে অনতিবিলম্বে এই আইন প্রত্যাহার করে ওলামায়ে কেরামের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান। অন্যথায় গণভোট ও জনদাবি উপেক্ষার ফলে রাজপথে গড়ে ওঠা আন্দোলনের দাবানলে সরকারকে পদত্যাগে বাধ্য হতে হবে বলে সতর্ক করেন তিনি।
টাকা দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক, ছয় দিনে প্রায় চার হাজার কোটির আবেদন
জনগণের প্রতি দায়বদ্ধতা ও গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপসহীন: মাহদী আমিন