ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম

নেত্রকোণায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে পাঁচ ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 

আটক ওই নেত্রীর নাম সৈয়দা সাদিয়া ইসলাম। তিনি এনসিপির নেত্রকোণা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং নেত্রকোণা সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নেত্রকোণা সদর উপজেলার কুরপাড় মাস্টারবাড়ি এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে। পরে তাকে নেত্রকোণা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে কুরপাড় এলাকা থেকে ইতি আক্তার, সুমি আক্তার, মোছা. প্রিয়া আক্তারসহ পাঁচজনের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে সাদিয়া ইসলামের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে নিয়ে যান। নেত্রকোণা মডেল থানায় নেওয়ার পর বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। 

নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, বিকেল ৫টার দিকে কুরপাড় এলাকা থেকে স্থানীয়রা ওই নারীকে পুলিশের কাছে নিয়ে আসেন। তার বিরুদ্ধে ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে পাঁচজনের কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে এনসিপির জেলা শাখার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরবিএস
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
উন্নত চিকিৎসার অভাবে যখন তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ, ঠিক তখনই আশার আলো নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।  
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
শুধুমাত্র ইট-পাথরের অট্টালিকা ও দালান-কোঠা নির্মাণ করে উন্নয়নের বাহবা পেতে চান না বলে সোজা ভাষায় জানিয়েছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার...
আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের বড় অর্জনের দিন আজ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের প্রতিনিধি ড. খলিলুর রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের দ্বারা পিটিয়ে হত্যার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর