কুইন্স বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হলেন হিলারি ক্লিনটন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৮ পিএম

প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন যুক্তরাজ্যের কুইন্স বিশ্ববিদ্যালয়ের একাদশ চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন। কুইন্স বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে মহিলা হিসেবে তিনিই প্রথম নিযুক্ত হলেন।

এক বিবৃতিতে হিলারি বলেন, কুইন্স বিশ্ববিদ্যালয়েরর চ্যান্সেলর হওয়া নিঃসন্দেহে অত্যন্ত সম্মানের বিষয়।

তিনি পাঁচ বছর মেয়াদে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

হিলারি ক্লিনটন কুইন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক চ্যান্সেলর ডক্টর টম মোরানের স্থলাভিষিক্ত হলেন। ডক্টর টম মোরানে গত বছর পরলোকগমন করেন। 

উল্লেখ্য, কুইন্স বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের ভূমিকা মূলত একটি আনুষ্ঠানিক ভূমিকা। 

চ্যান্সেলরদের মূল দায়িত্বের ভেতরে থাকে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সভাপতিত্ব করা এবং দেশের বাইরে বিশ্ববিদ্যালয়ের দূত হিসেবে কাজ করা। 

এর পাশাপাশি হিলারি ক্লিনটন কুইন্স বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ইয়ান গ্রেয়ারের উপদেষ্টা হিসেবেও কাজ করবেন। 


একাত্তর/এআর

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর