'আমাকে ইভা রহমান নয়, ডাকবেন ইভা আরমান'

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১২:৪১ এএম

নতুন বিয়ের পর নিজের নামের শেষে ‘রহমান’ বাদ দিলেন কণ্ঠশিল্পী ইভা। নতুন করে নামের সঙ্গে যুক্ত করেছেন ‘আরমান’। এ বিষয়ে ইভা গণমাধ্যমকে বলেন, 'এখন থেকে আমাকে আর 'ইভা রহমান' নয়, 'ইভা আরমান' ডাকবেন।

এর আগে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে বিয়ে করে নামের শেষে ‘রহমান’  যুক্ত করেছিলেন ইভা। 

ইভা জানান, গত  ৪ জুন মাহফুজর রহমানের সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ডিভোর্স সার্টিফিকেট হাতে পান। তখন থেকেই নাম থেকে 'রহমান' মুছে ফেলেছেন। আর নতুন করে নামের শেষে যুক্ত করেছেন 'আরমান'। সামাজিক যোগাযোগ মাধ্যমেও 'ইভা রহমান' বাদ দিয়ে লিখেছেন 'ইভা আরমান'।

ইভা বিয়ে করেছেন সোহেল আরমান নামে এক ব্যবসায়ীকে। নতুন স্বামীর নামের শেষ অংশই নিজের নামের শেষে যুক্ত করেছেন বলে জানালেন ইভা।

সোমবার (২০ সেপ্টেম্বর) ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইভা বলেন, ‘ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’


একাত্তর/এসএ

নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং অন্তর্গতভাবেই একজন খাঁটি শিল্পী।
বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট চর্চার অন্যতম পথিকৃৎ, ‘পাপেটম্যান’ খ্যাত মুস্তাফা মনোয়ার শেষবারের মতো কফিনবন্দি হয়ে ফিরলেন তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। 
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের শেষকৃত্যের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে এই গুণী শিল্পীর মরদেহ। মঙ্গলবার (৩০ জুন) নামাজে...
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর