ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট প্রত্যাহার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:২০ পিএম

১৫ দফা দাবিতে পূরণের লক্ষে ট্রাক-কাভার্ডভ্যান মালিক ও শ্রমিকদের ডাকা তিন দিনের ধর্মঘটের দ্বিতীয় দিনেই তা প্রত্যাহার করা হয়েছে। 

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কাভার্ডভ্যান, ট্রাক, প্রাইমমুভার পণ্য পরিবহনকারী মালিক-শ্রমিক অ্যাসোসিয়েশনের ১৮ নেতা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের এই সিদ্ধান্তের কথা জানান।  

বৈঠক শেষে পণ্য পরিবহনকারী মালিক-শ্রমিকের নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ড্রাইভিং লাইসেন্সের জটিলতা দূর করতে টাস্কফোর্স গঠন করা হবে। দ্রুত সমাধানযোগ্য দাবিগুলো তাৎক্ষণিক সমাধান করা হয়েছে। বাকিগুলোও সমাধান করা হবে। 

এসময়  ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে ১৫ দফা দাবিতে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টা ধর্মঘট শুরু করেন পণ্যবাহী পরিবহনের মালিক ও শ্রমিকদের পৃথক দুইটি সংগঠন বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার মালিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন। 

আরও পড়ুন: প্রজননের জন্য ২২ দিন ইলিশ ধরা বন্ধ

পণ্যবাহী পরিবহনের মালিক ও শ্রমিকদের দাবিসমূহ: 

* মোটরযান মালিকদের ওপর আরোপিত 'অগ্রিম আয়কর' এর ওপর চাপিয়ে দেওয়া বর্ধিত আয়কর অবিলম্বে বাতিল করতে হবে এবং ইতিমধ্যে আদায় করা বর্ধিত কর স্ব স্ব মালিককে ফেরত দিতে হবে। 

* যেসব চালক ভারী মোটরযান চালাচ্ছে তাদের সকলকে সহজশর্তে এবং সরকারি ফি'র বিনিময়ে অবিলম্বে ভারী ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে। ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে পুনরায় হয়রানিমূলক 'ফিল্ডটেস্ট ও পরীক্ষা পদ্ধতি' বাতিল করতে হবে। 

* পণ্যপরিবহন খাতের (ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইমমুভার-ট্রেইলার প্রভৃতি) সরকার নিবন্ধিত শ্রমিক ইউনিয়নগুলোর গঠনতন্ত্রসম্মত 'কল্যাণ তহবিল' এর চাঁদা সংগ্রহের ওপর কোনো অজুহাতে বিধিনিষেধ আরোপ করা চলবে না। 

* চট্টগ্রাম প্রাইমমুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন কর্তৃক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সমীপে পেশ করা প্রস্তাব বা সুপারিশগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। 

* সকলশ্রেণির মোটরযানে নিয়োজিত সড়ক পরিবহন শ্রমিকদেরকে রাষ্ট্রীয় বাহিনীর মতো রেশনিং সুবিধার আওতায় আনতে হবে। 

* চট্টগ্রামে অবস্থিত ট্রান্সপোর্ট এজেন্সির মনোনীত প্রতিনিধি এবং সকল ড্রাইভার ও সহকারীকে চট্টগ্রাম বন্দরে হয়রানিমুক্ত প্রবেশের সুবিধার্থে বাৎসরিক নবায়নযোগ্য বায়োমেট্রিক স্মার্টকার্ড প্রদান করতে হবে। 

আরও পড়ুন: ইভ্যালির সম্পত্তি হস্তান্তর ও বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা

* গাড়ির কাগজপত্র চেকিং এর জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করতে হবে। পণ্যবাহী গাড়ি যত্রতত্র দাঁড় করানো যাবে না। পুলিশের ঘুষ বাণিজ্যসহ সকল প্রকার হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে। 

* প্রতি ৫০ কিলোমিটার পর পর পণ্যপরিবহন শ্রমিকদের জন্য দেশের সড়ক-মহাসড়কের নিরাপদ দূরত্বে (উভয় পাশে) বিশ্রামাগার ও ট্রাক-কাভার্ডভ্যান-প্রাইমমুভার ট্রেইলার টার্মিনাল/স্ট্যান্ড নির্মাণ করতে হবে। 

* সড়ক দুর্ঘটনায় অথবা চোর-ডাকাতের হাতে অথবা আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা অথবা তাদের হেফাজতে মৃত্যুবরণকারী সড়ক পরিবহন শ্রমিকের পরিবারকে রাষ্ট্রীয় তহবিল থেকে এককালিন নগদ ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আহত শ্রমিককে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসা খরচ ও জীবিকা ভাতা প্রদান করতে হবে। 

* সড়ক পরিবহন সংক্রান্ত যাবতীয় সরকারি সংস্থা ও ফোরামে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক- প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশন এর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে


একাত্তর/আরএইচ

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর