দেশের সব মোকামেই কমেছে চালের দাম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৮:০১ পিএম

দেশের বড় চালের মোকামে সব ধরনের চালের দাম কমতে শুরু করেছে। ব্যবসায়ীরাবলছেন, সরকার চাল আমদানির পাশাপাশি, ন্যায্যমূল্যে বিক্রির সিদ্ধান্ত নেয়ায় চালের দামকমেছে কেজি প্রতি তিন থেকে চার টাকা।

তারা আরও জানান, নতুন ধান উঠলে এই দাম আরও কমবে। যদিও ক্রেতারা বলছেনখুচরা বাজারে এখনো চাল বিক্রি হচ্ছে আগের দামেই।

দিনাজপুরে চালের দাম চড়া থাকলেও, চলতি সপ্তাহ থেকে কিছুটা দাম কমতেশুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানিসহ খোলা বাজারে চাল বিক্রির কারণে কেজিতে দামকমেছে ৩ থেকে চার টাকা।

জেলার খুচরা বাজারগুলোতে মোটা স্বর্ণা চাল প্রকারভেদে বিক্রি হচ্ছে৪০ থেকে ৪২ টাকায়, বিআর ২৮ চাল ৪৬ থেকে ৪৮ টাকা এবং মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৫৩ থেকে৫৫ টাকা দরে।

আরও পড়ুন: করোনা আবারও হানা দিলো আইপিএলে

এদিকে কুষ্টিয়ায় চাল ব্যবসায়ীরা বলছেন সব ধরনের চালের দাম কমেছে কেজিতেদুই টাকা করে। কিন্ত ক্রেতাদের অভিযোগ, খুচরা বাজারে দেশি চালের দাম কমেনি। যদিও খুচরাবিক্রেতারা বলছেন চালের দাম সামনে আরও কমবে।

ব্রাহ্মণবাড়িয়াতে প্রতি ৫০ কেজির বস্তায় দাম কমেছে ৮০ থেকে ১০০ টাকা।পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, মৌসুম শুরু হওয়ায় নতুন করে চালের বাজার দর আর বাড়ারআশঙ্কা নেই। 


একাত্তর/টিএ

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী জনগোষ্ঠী চাপে থাকলেও সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সামাজিক...
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং গৃহীত সংস্কার কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক সন্তুষ্ট বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আর্থিক খাতের সংস্কারে...
বাংলাদেশের অর্থনীতি বর্তমানে প্রধানত তিনটি ক্ষেত্রে বড়ো চ্যালেঞ্জের মুখোমুখি—মূল্যস্ফীতি, রাজস্ব ব্যবস্থাপনা এবং আর্থিক খাতের নাজুক পরিস্থিতি। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ও এসব...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
সারা দেশে এডিস মশার মারাত্মক দাপট আর ডেঙ্গুর প্রাণঘাতী ছোবল কিছুতেই থামছে না! মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ছয় জনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর...
রঙিন বেলুনের উড্ডয়ন, মাঠে দৃষ্টিনন্দন দলীয় নৃত্য আর গ্যালারিজুড়ে উপচে পড়া উন্মাদনা-উৎসবমুখর আবহ আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীতে জমকালো সূচনা হলো চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর